‘বাবার কাছে এটা প্রত্যাশাই করিনি, পরে কান্না চলে এল’
· Prothom Alo

আজ অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল–এর জন্মদিন। দিনটা তাঁর কাছে সব সময়ই বিশেষ। দিনটা কেমন কাটছে, কবে যাচ্ছেন ভেনিস চলচ্চিত্র উৎসবে, ক্যারিয়ারের নানা ঘটনা নিয়ে প্রথম আলোর মুখোমুখি হলেন। সাক্ষাৎকার নিয়েছেন মনজুরুল আলম
Visit asg-reflektory.pl for more information.
শুভ জন্মদিন...
সুনেরাহ্: অনেক অনেক ধন্যবাদ।
বিশেষ এই দিনটা কেমন যাচ্ছে?
সুনেরাহ্: মোটামুটি যাচ্ছে। মনটা খুব বেশি ভালো নেই। কারণ, আমার বোন দেশের বাইরে, এবার আম্মুও ঢাকাতে নেই, কক্সবাজারে কাজে ব্যস্ত রয়েছেন। কিছুটা একা ফিল করছি। তবে বন্ধুরা আসবে দেখা করতে। এ ছাড়া আমাকে পছন্দ করেন—এমন অনেকেই ফেসবুকে ভালো ভালো কথা লিখে উইশ করছেন। সেগুলো চোখে পড়ে মন ভালো করে দিচ্ছে। দিনটা ভালোভাবে কাটানোর চেষ্টা করছি।
দিনটিতে কোন কথাগুলো বেশি ভাবায়?
সুনেরাহ্: বড় হয়ে যাচ্ছি। সামনে দায়িত্ব আরও বাড়ছে। আরও ভালো কাজ করতে হবে। কারণ, আমাকে যাঁরা পছন্দ করেন, তাঁদের প্রত্যাশা বাড়ছে। সেই চাওয়াকে ছাড়িয়ে যেতে চাই; যে কারণেই হয়তো আমি এত কষ্ট, এত পরিশ্রম করছি।
সুনেরাহ্ বিনতে কামালআজকের অবস্থানে আসার পেছনে ক্রেডিট কি পুরোটাই আপনার?
সুনেরাহ্: আমি হয়তো একা তেমন কিছুই করতে পারতাম না। আজ যে ভালোবাসা পাই, তার ক্রেডিট আমার আশপাশের প্রত্যেক শুভাকাঙ্ক্ষীর। যাঁরা আমাকে পছন্দ করেন, আমার ভালো চান, তাঁদের। আমার পরিবার, আমার বন্ধু, সহকর্মীদের। তাঁরা আমাকে অনেক স্নেহ করেন, আদর করেন। আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সবাই অন্ধের মতো আমার পাশে থাকেন। যে কারণে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।
কোনো কিছু নিয়ে আনলাকি ফিল করেন?
সুনেরাহ্: আমি সহজেই মানুষকে বিশ্বাস করি। এটার কারণে আমাকে অনেক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে। বিভিন্ন সময় আমি হতাশও হয়েছি। যাদের বিশ্বাস করেছি, তারা সুযোগে বিট্রে করেছে। এই মানুষগুলো আমার জীবনে আনলাকি।
এবারের জন্মদিনে নতুন দর্শন বা ভিন্ন কোনো ভাবনা যুক্ত হয়েছে কি?
সুনেরাহ্: এটা তো অবশ্যই হয়। যেমন বিভিন্ন সময় অনেকে বিট্রে করেছে, যা আমার মধ্যে অনেক ভাঙচুর ঘটিয়েছে। এটা আমার জন্য সুখকর ছিল না। কেউ বিট্রে করার পর উঠে আসাটাও সহজ ছিল না। যে কারণে সহজে বিশ্বাস করাটা বন্ধ করতে চাই। এই শ্রেণীর মানুষের কাছ থেকে দূরে থাকতে চাই। আর যারা ভেঙে পড়ার পর আমার জীবনকে আগের জায়গা নিয়ে যেতে সহায়তা করেছে, উঠে আসতে সহজ করেছে, তাদের প্রতি আমার বিশ্বাস আরও বেড়েছে। তারাই আমার জীবনের সেরা উপহার। তারা আমার বন্ধু ও পরিবার। তাদের আমি পুরোপুরি বিশ্বাস করি। তাদের এত এত ভালোবাসা আমাকে অনুপ্রেরণা দেয়। মনে করিয়ে দেয়, আমাকে আরও অনেক দূর যেতে হবে।
সুনেরাহ্ বিনতে কামালমানুষ চেনা কঠিন মনে হয়?
সুনেরাহ্: খুবই কঠিন। ভুল মানুষকে চিনেছি, বিশ্বাস করেছি। যে কারণেই এখন পরিবার আর আমার পুরোনো সেই আগের বন্ধু যারা আছে, তাদের সঙ্গে বেশি যোগাযোগ হয়। তারা কখনোই আমার ক্ষতি করবে না। তাদের বিশ্বাস করে আমি কখনোই ভুল করি না।
এবারের জন্মদিন দিনটা কোনো কারণে আলাদা?
সুনেরাহ্: আমার বোন, আম্মু কাছে নেই। বাসায় শুধু বাবা আর ভাই। গত রাতে শুটিং ইউনিট থেকে বেশ সারপ্রাইজ দিয়েছে। ইয়াশসহ সবার কাছে কৃতজ্ঞতা। কেক কেটে দারুণ সময় কাটিয়েছি। শুটিং শেষে রাতে বাসায় এসেছি। ভেবেছিলাম বাসায় এসে ঘুমিয়ে পড়ব। কারণ, বাসায় আমার ছোট ভাই আর বাবা; তারা কী করবে! বাবারও তো বেশির ভাগ সময় মনেই থাকে না আমার জন্মদিনের কথা। এমনটা অনেকেরই হয়। পরে বাসায় এসে দেখি, বাবা কেক নিয়ে এসেছেন। বাবার কাছে এটা প্রত্যাশাই করিনি, পরে কান্না চলে এল। ভিডিও কলে আম্মু–বোন যুক্ত হলো, স্মরণীয় একটি মুহূর্ত তৈরি হয়ে গেল।
বিভিন্ন সময় বাধার মুখে পড়েছেন, কিন্তু ক্যারিয়ারে সেসব কখনোই প্রভাব ফেলতে দেননি। এটা কীভাবে সম্ভব করেছেন?
সুনেরাহ্: আমার সঙ্গে যা–ই ঘটুক, আমি কাজটাকে সব সময় ওপরে রাখি। সততার সঙ্গে আমি কাজ করি। লাইফে যত ঝামেলাই আসুক, কাজই আমাকে বাঁচিয়ে দেয়, আমাকে দুঃসময় থেকে টেনে তোলে। যে কারণে আমি কাজে কখনোই কোনো নেতিবাচক প্রভাব ফেলতে দিইনি।
সুনেরাহ্ বিনতে কামালফেলে আসা দিনগুলোর দিকে তাকান?
সুনেরাহ্: হ্যাঁ। ফেলে আসা দিনগুলো আমাকে মনে করিয়ে দেয়, আমি ভাগ্যবান, আমি লাকি। কারণ, আমি দিনের পর দিন মানুষের ভালোবাসা পেয়ে আজকের অবস্থানে এসেছি। অনেকের সাপোর্ট পেয়ে সুনেরাহ্ হয়েছি। সেই দিনগুলো আমাকে উৎসাহ দেয় আরও ভালো কাজ করতে আর কোনো ভুল না করতে।
‘ডিপজলকেও ডাকা দরকার’, ‘ডলি জহুর আসামি হতে পারে’, আরও যা বললেন সালমান শাহর মাআজ শুটিং আছে?
সুনেরাহ্: জন্মদিনে কখনোই কোনো শুটিং করি না। এই দিনটা শুধুই আমার। এ জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই, নামাজ পড়ি। কাছের অনেকেই অনুরোধ করে, যে কারণে কিছুটা বের হতে হয়, এ–ই যা।
সুনেরাহ্ বিনতে কামাল‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে ভেনিস চলচ্চিত্র উৎসবে কবে যাচ্ছেন?
সুনেরাহ্: আগামী মাসে শুরু হচ্ছে উৎসব। সব ঠিক থাকলে সিনেমাটির প্রিমিয়ারের আগেই অংশ নেব। এটা আমার জন্য আলাদা অভিজ্ঞতা হবে। অপেক্ষায় রয়েছি।
নতুন সিনেমায় শুটিংয়ের কথা ছিল?
সুনেরাহ্: একটা সিনেমায় কথা হয়েছিল। তাঁরা জানিয়েছেন, আগামী মাসে শুটিং করবেন। সেই সময়টা আমি আগে থেকেই ভেনিসে যাওয়ার জন্য চূড়ান্ত করেছি। যে কারণে আগামী মাসে কোনো সিনেমার শুটিং করা সম্ভব হচ্ছে না। কারণ, আমার কাছে কমিটমেন্ট গুরুত্বপূর্ণ। আমি সব সময় কমিটমেন্ট ফুলফিল করি। কথা দিয়ে কথা রাখাটা আমার কাছে সবচেয়ে বড় দায়বদ্ধতা।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় সহশিল্পী আজমেরী হক বাঁধনের সঙ্গে সুনেরাহ্। ছবি: শিল্পীর সৌজন্যে