নিউ ইয়র্কে পূজা হেগড়ের স্টাইল স্টেটমেন্ট, এবার ঝলমলে কর্সেট শাড়িতে

· Prothom Alo

নিউ ইয়র্ক শহরে রীতিমতো ফ্যাশন ঝড় তুলে দিয়েছেন পূজা হেগড়ে। ৪৪তম বার্ষিক ইন্ডিয়া ডে প্যারেডের গ্র্যান্ড চিফ গেস্ট হিসেবে সেখানে গিয়েছিলেন তিনি। আর একের পর এক লুকে মুগ্ধ করে চলেছেন সবাইকে।

নিউ ইয়র্ক শহরে রীতিমতো ফ্যাশন ঝড় তুলে দিয়েছেন পূজা হেগড়ে। ৪৪তম বার্ষিক ইন্ডিয়া ডে প্যারেডের গ্র্যান্ড চিফ গেস্ট হিসেবে সেখানে গিয়েছিলেন তিনি। আর একের পর এক লুকে মুগ্ধ করে চলেছেন সবাইকে।

Visit turconews.click for more information.

লাল কর্সেট শাড়িতে ঝলমলে পূজা

প্যারেডে দেশি সাজে নজর কাড়ার পর নতুন একটি লুকে দেখা দিলেন পূজা। এবার পরনে ছিল অর্পিতা মেহতার ডিজাইন করা একটি ঝকমকে লাল শাড়ি। সোনালি কাজে মোড়া এই শাড়ি ঐতিহ্যবাহী সিলুয়েটকে দিয়েছে একেবারে গ্ল্যামারাস একটা রূপ।

লুকের আসল আকর্ষণ ছিল স্ট্রাকচার্ড কর্সেট ব্লাউজ। গভীর নেকলাইন আর ফিটেড কাটের এই ব্লাউজ শাড়িকে দিয়েছে প্রায় কুতুর মতো এক এলিগ্যান্ট লুক। পুরো শাড়িতে ছিল চকচকে সোনালি এমব্রয়ডারি, আর কোমরে ছিল কয়েনের মতো সুন্দর কিছু ডিটেল। সামনে থেকে দেখলে চোখে পড়ে সুন্দর কর্সেট আর ফ্লুইড ড্রেপ, পেছনে ছিল ডেলিকেট টাই-আপ ডিটেলিং।

স্টাইলিংয়েও ছিল একটা সুন্দর ব্যালান্স। ভারী গয়না না পরে পূজা বেছে নিয়েছিলেন সোনালি কানের দুল আর কয়েক গাছি চুড়ি। হালকা ওয়েভি চুল আর গ্লোয়িং মেকআপে সাজটা হয়ে উঠেছিল আরও পরিপূর্ণ।

হলুদ শাড়িতেও নজরকাড়া

এই লাল শাড়ির আগে পূজা পরেছিলেন অনিতা ডোংরের ডিজাইন করা একটি উজ্জ্বল হলুদ শাড়ি। সেজ গ্রিন, পাউডার ব্লু আর আইভরি রঙের ফুলেল এমব্রয়ডারিতে সাজানো ছিল শাড়িটি। ব্লাউজে ছিল সুইটহার্ট নেকলাইন, আর পিঠে ছিল খোলা টাই-আপ ডিজাইন। কাঁধে হালকা করে জড়ানো ছিল একটি সেজ গ্রিন দোপাট্টা, যা পুরো লুকে এনে দিয়েছিল একটা মায়াবী আবহ।

গয়নার ক্ষেত্রে এবারও ছিল সিম্পল অ্যাপ্রোচ। সোনার চোকার, স্টেটমেন্ট দুল আর সবুজ-সোনালি চুড়িতে সেজেছিলেন তিনি। মেকআপও ছিল বেশ বোল্ড, উজ্জ্বল স্কিন, সংজ্ঞায়িত চোখ আর হালকা পিচ রঙের লিপ। ছোট চুলের ভলিউমিনাস ওয়েভ পুরো লুকটায় এনেছিল একটা মডার্ন টাচ।

দুটো লুকই ছিল একেবারে ভিন্ন মুডের। একটায় ছিল রোমান্টিক আর নরম একটা গ্ল্যামার, অন্যটায় বোল্ড আর কনটেম্পোরারি এক এনার্জি। তবে দুটোতেই একটা বিষয় কমন ছিল, ভারতীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার নিখুঁত মেলবন্ধন। বলাই যায়, নিউ ইয়র্ক পূজা হেগড়ের ফ্যাশন সেন্সের একেবারে নতুন একটা দিক সবার সামনে নিয়ে এসেছে।

Read full story at source