প্রতিদিন একই জিনিস খাওয়া কি ঠিক
· Prothom Alo
সকালে পরোটা, ডাল আর ডিম। দুপুরে ভাত, সবজি, ডাল, মাংস। আর রাতেও সেই একই খাবার। দিনের পর দিন অনেকে সকাল, দুপুর, রাত একই খাবার খায়। অভ্যাসের কারণে হোক বা সুবিধার জন্য, একই খাবার রোজ খাওয়াটা অনেকের কাছে খুব সাধারণ বিষয়। কিন্তু প্রতিদিন ঠিক একই খাবার খেয়ে যাওয়া কী শরীরের জন্য আদৌ ভালো? নাকি এ কারণে অজান্তেই শরীরের ক্ষতি হয়ে যাচ্ছে? চলো, আসল সত্যিটা জেনে নেওয়া যাক।
Visit zeppelin.cool for more information.
প্রতিদিন একই খাবার খাওয়ার ভালো ও খারাপ দিক
প্রতিদিন একই ধরনের খাবার খাওয়াকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় একঘেয়েমি খাদ্যাভ্যাস (food monotony)। প্রতিদিনের কাজ সহজ করতে, সিদ্ধান্তহীনতা কাটাতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে এই অভ্যাস বেশ কার্যকর। তবে পুষ্টিবিদদের মতে, নিয়মিত একই খাবার খেলে সুবিধার পাশাপাশি কিছু ঝুঁকিও থেকে যায়।
এই অভ্যাসের সবচেয়ে ভালো দিক হলো সময় ও মানসিক চাপ বাঁচানো। কী রান্না হবে বা বাজার থেকে কী কিনতে হবে—এই দুশ্চিন্তা পুরোপুরি কমে যায়। কিন্তু খাবারে যদি প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চর্বি, লবণ বা চিনি বেশি থাকে, তবে শরীরে দ্রুত পুষ্টির ঘাটতি তৈরি হতে পারে।
নিউইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক ম্যারিয়ন নেস্টল। তিনি জানান, প্রতিদিনের খাবারটি যদি সুষম ও স্বাস্থ্যকর হয়, তবে একই খাবার বারবার খাওয়ায় কোনো ক্ষতি নেই। ক্লিভল্যান্ড ক্লিনিকের ডায়েটিশিয়ান জুলিয়া জুম্পানোর মতে, খাবারে সঠিক পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট ও স্বাস্থ্যকর চর্বির ভারসাম্য থাকাই আসল বিষয়।
৩০০ বছর বাঁচে যে মাছশিশুরা একই ধরনের খাবার প্রতিদিন খেতে পছন্দ করে না, তাই ঘুরিয়ে–ফিরিয়ে বিভিন্নভাবে মাছ রান্না করে খাওয়ানো যেতে পারেমানুষ প্রতিদিন একই খাবার কেন খায়
অনেকে স্রেফ পছন্দের কারণেই এমনটা করে। পুষ্টিবিদ ডেল নেস্টলের মতে, মানুষ যেসব খাবার খেতে ভালোবাসে, সেগুলোই সে বারবার খেতে পছন্দ করে।
অনেকে আবার ওজন কমানোর জন্য এই অভ্যাস তৈরি করে। গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন একই খাবার খায়, তারা দ্রুত ওজন কমাতে পারে। কারণ, প্রতি বেলা ক্যালোরি হিসাব করার কোনো ঝামেলা থাকে না। আবার বুফেতে যেমন অনেক পদের খাবার দেখে মানুষ বেশি খেয়ে ফেলে, এখানে সেই সুযোগ থাকে না।
আরেকটি বড় কারণ হলো, সিদ্ধান্ত নেওয়ার মানসিক চাপ। প্রতিদিন কী রান্না করা হবে বা বাজার থেকে কী কেনা হবে— এসব ভাবা বেশ ক্লান্তিকর। তবে পুষ্টির ভারসাম্য বজায় রাখতে খাবারে একটু বৈচিত্র্য আনা প্রয়োজন।
তাই প্রতিদিন একই খাবার না খেয়ে ঘুরিয়ে-ফিরিয়ে খাওয়া ভালো। একদিন সকালে এক খাবার খেলে পরের দিন অন্য খাবার খাওয়া। আবার এক দিন মাংস খেলে পরের দিন মাছ কিংবা সবজি খাওয়া যেতে পারে। আবার আজ পেয়ার খেলে কাল আনারস, ড্রাগন, তরমুজ কিংবা আরেক ফল খাওয়া।
তবে কোনো নির্দিষ্ট খাবার অতিরিক্ত খাওয়া ঠিক নয়। এতে ক্ষতিকর কিছু উপাদান কিংবা অতিরিক্ত লবণের মতো ক্ষতিকর জিনিসের ঝুঁকি বাড়ে। অবশ্য বৈচিত্র্য আনার নামে অস্বাস্থ্যকর খাবার খাওয়া যাবে না। এ জন্য অনেক বিশেষজ্ঞ মনে করেন, স্বাস্থ্যের জন্য বৈচিত্র্যের চেয়ে সঠিক ও পুষ্টিকর খাবার বেছে নেওয়াই সবচেয়ে বেশি জরুরি।
ইঁদুরের মতো ছোট ডাইনোসর কখনো ছিল না কেনপ্রতিদিন তিন বেলা কি একই খাবার খাওয়া ঠিক
বিশেষজ্ঞদের মতে, তিন বেলা হুবহু একই খাবার খাওয়া উচিত নয়। ডায়েটিশিয়ান জুলিয়া জুম্পানো জানান, দিনে অন্তত এক বা দুই বেলা ভিন্ন খাবার খেলে শরীরে ভিটামিন ও পুষ্টির অভাব হয় না। আমাদের পেটের ভেতরের উপকারী জীবাণু বা মাইক্রোবায়োম বৈচিত্র্যময় খাবার বেশি পছন্দ করে।
২০২২ সালের একটি গবেষণায় দেখা গেছে, মানুষ সবচেয়ে বেশি সকালের নাশতাতেই একই খাবার বারবার খায়। গবেষণার অন্যতম লেখক অধ্যাপক কেরি মোরওয়েজ জানান, সকালে কাজ বা স্কুলে যাওয়ার তাড়া থাকে বলে মানুষ দ্রুত ও সহজে পাওয়া যায় এমন নাশতা বেছে নেয়।
অধ্যাপক মোরওয়েজের মতে, সকালের নাশতা হলো দিনের অন্যান্য কাজ শুরু করার একটি মাধ্যম। অন্যদিকে দুপুরের আর রাতের খাবার মানুষ একটু সময় নিয়ে, বৈচিত্র্যময় পদের স্বাদ উপভোগ করে। আর সবার সঙ্গে গল্প করতে করতে খেতে ভালোবাসে।
সূত্র: নিউইয়র্ক টাইমসবাড়ি পরিষ্কার করতে গিয়ে হারিয়ে যাওয়া পিকাসোর আঁকা ছবি উদ্ধার