একঝলক (১৮ আগস্ট ২০২৬)

· Prothom Alo

বৃষ্টিস্নাত জবা ফুল। নগর ভবন চত্বর, বগুড়া, ১৮ আগস্টশরতের আকাশে ছুটে চলা সাদা মেঘ নিচে কাপ্তাই হ্রদের নীলাভ জলরাশি। মানিকছড়ি মুখ, রাঙামাটি, ১৮ আগস্ট ভ্যানে কলা সাজিয়ে রাখছেন এক বিক্রেতা। স্টেশন রোড, খুলনা, ১৮ আগস্টপথের ধারে ফুটে আছে অনিন্দ্য সুন্দর লজ্জাবতী ফুল। গোজাদিয়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১৮ আগস্টবর্ষার জলাবদ্ধতার পানি সরে গেলেও সড়কে রেখে গেছে ক্ষত। খুলনার সোনাডাঙ্গা-নতুন রাস্তা গুরুত্বপূর্ণ সড়কের বয়রা থেকে মুজগুন্নী পর্যন্ত বিভিন্ন স্থানে তৈরি হয়েছে গর্ত। এতে ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা। মুজগুন্নী, খুলনা, ১৮ আগস্টসকালের ট্রেনে লালমনিরহাটের পাটগ্রামে বাড়ি ফিরবেন চিকিৎসা নিতে আসা যাত্রী। কেউ শুয়ে, কেউবা বসে প্ল্যাটফর্মে সময় পার করছেন। রেলস্টেশন, রংপুর, ১৮ আগস্ট ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে মাঠে ছাগল চরাতে যাচ্ছেন এক নারী। রায়মাঝিরা, বগুড়া, ১৮ আগস্টসারা বছরই গাছে ধরে মরিচ। এক পাশে ফুল, অন্য পাশে পাতার ফাঁকে ফাঁকে মরিচ। লিচুবাগান, রাঙামাটি, ১৮ আগস্ট সকালেগ্রামীণ সড়কের পাশে বসে জাগ দেওয়া পাটগাছ থেকে আঁশ ছাড়িয়ে পাটকাঠি নিচ্ছেন এক কৃষাণী। ডাঙ্গী, অম্বিকাপুর, ফরিদপুর, ১৮ আগস্টজমি থেকে ধানের চারা তুলেছেন এক কৃষক। ভালুকা, ময়মনসিংহ ১৮ আগস্ট

Visit milkshakeslot.lat for more information.

Read full story at source