এনআরবি ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
· Prothom Alo

প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত বেসরকারি এনআরবি ব্যাংক প্রতিষ্ঠার ১৩তম বছর পূর্ণ করেছে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক আয়োজনের মধ্য দিয়ে ব্যাংকটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান ব্যাংকের অন্য পরিচালকদের সঙ্গে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন। এ সময় ব্যাংকের চেয়ারম্যান সব গ্রাহক, শেয়ারধারী, নিয়ন্ত্রণ সংস্থাসহ ব্যাংকের কর্মকর্তাদের এই দীর্ঘ পথ চলায় ব্যাংকের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।
Visit h-doctor.club for more information.
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের এই আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মিনহাজ শহীদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম, স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম, অধ্যাপক শরীফ নুরুল আহকাম, এস কে মতিউর রহমান প্রমুখ।