আবার বাড়ল সোনার দাম, আজ ভরিতে ১,৬৩৩ টাকা

· Prothom Alo

দেশের বাজারে আজ বৃহস্পতিবার আবার বাড়ল সোনার দাম। আজ ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি বেড়েছে ১ হাজার ৬৩৩ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম বেড়েছে ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা।

Visit newsbetting.bond for more information.

এর আগে গত মঙ্গলবার দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয় ভরিপ্রতি ১ হাজার ১০৮ টাকা। এরপর আজ আবার বাড়ানো হলো সোনার দাম।

আজ সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় সমন্বয় করা হয়েছে।

সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলামের সইয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দাম সমন্বয়ের কারণে আজ থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা, ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিপ্রতি ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

আজ দাম বাড়ানোর আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

দেশের বাজারে আজ রুপার দাম অপরিবর্তিত আছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৩ টাকা। ২১ ক্যারেটের রুপার ভরি এখন ৪ হাজার ৮৪০ টাকা।

এদিকে গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যে দেখা যাচ্ছে, আজ বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত বিশ্ববাজারে সোনার দাম কমেছে আউন্সপ্রতি ১৮ ডলার। গত এক মাসে সোনার দাম বেড়েছে আউন্সপ্রতি ৩৫৯ ডলার। অর্থাৎ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর সোনার দাম যেভাবে পড়ছিল, সেই ধারায় ছেদ পড়েছে। আজ রুপার দাম কমেছে এক ডলারের কম।

চলতি বছরের জানুয়ারিতে বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতায় ইতিহাসে এই প্রথম প্রতি আউন্স সোনার দাম পাঁচ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে যায়। তারপর দাম কিছুটা কমলেও ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হলে আবার সোনার দাম পাঁচ হাজার ডলারের ওপরে ওঠে। পরে যুদ্ধবিরতি চুক্তি হলে দাম চার হাজার ডলারের নিচে নামে। সোনার দাম মাস দুয়েক চার হাজার ডলারের আশপাশেই ছিল।

Read full story at source