‘দ্য অডিসি’ সিনেমা দেখার প্রলোভনে অনলাইনে প্রতারণার ফাঁদ

· Prothom Alo

গত মাসে মুক্তির পরপরই ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্য অডিসি’ সিনেমা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সিনেমাপ্রমী দর্শকদের এ আগ্রহ কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা ভুয়া ওয়েবসাইট তৈরির পাশাপাশি প্রতারণামূলক বিভিন্ন অফার দিচ্ছে বলে সতর্ক করেছে ক্যাসপারস্কি। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ক্যাসপারস্কি বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিত বলা হয়েছে, সাইবার অপরাধীরা সিনেমাটি বিনা মূল্যে দেখার সুযোগ দেওয়ার কথা বলে ভুয়া রিভিউ ও রেটিংযুক্ত ওয়েবসাইট চালু করেছে। ভুয়া ওয়েবসাইটগুলোতে প্রবেশ করলে নাম, ই-মেইল ঠিকানাসহ ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়। এর ফলে ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য চুরি হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। পাশাপাশি আর্থিক ক্ষতিরও আশঙ্কা রয়েছে।
বিভিন্ন ভাষায় তৈরি ভুয়া ওয়েবসাইটগুলোয় মূলত একই ধরনের প্রতারণার কৌশল ব্যবহার করা হচ্ছে।

Visit milkshakeslot.online for more information.

ক্যাসপারস্কির সিনিয়র ওয়েব কনটেন্ট অ্যানালিস্ট ওলগা আলতুখোভা বলেন, ‘দ্য অডিসি’র মতো বহুল প্রতীক্ষিত সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহকে কাজে লাগানোর চেষ্টা করে প্রতারকেরা। কোনো সিনেমা সদ্য মুক্তি পাওয়ার পরও যদি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়, অথচ অপরিচিত কোনো ওয়েবসাইটে সেটি হঠাৎ বিনা মূল্যে দেখার সুযোগ পাওয়া যায়, তাহলে ইন্টারনেট ব্যবহারকারীদের বিশেষভাবে সতর্ক হওয়া উচিত। ব্যক্তিগত তথ্য ও অর্থ সুরক্ষিত রাখতে কেবল অফিশিয়াল সেবার মাধ্যমে কনটেন্ট দেখা উচিত।

এ ধরনের প্রতারণা থেকে নিরাপদ থাকতে ইন্টারনেট ব্যবহারকারীদের ওয়েবসাইটের ইউআরএল ও সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি। শুধু অফিশিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্মে সিনেমা দেখার পাশাপাশি নির্দিষ্ট পেমেন্ট সেবা ও নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহারসহ মাল্টিফ্যাক্টর অথেনটিকেশনের সুবিধা চালু রাখারও আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Read full story at source