‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড’-এর জন্য আবেদন আহ্বান

· Prothom Alo

সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখা জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা, সৃজনশীল নাটক ও বিজ্ঞাপনকে স্বীকৃতি জানাতে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথতায় এ অ্যাওয়ার্ডের আয়োজন করা হচ্ছে।

বিগত বছরে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত গণমাধ্যম পুরস্কারের সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও বিস্তৃত পরিসরে এ আয়োজন করা হচ্ছে।

Visit h-doctor.club for more information.

জেন্ডার-সংবেদনশীল ও সামাজিকভাবে দায়িত্বশীল সাংবাদিকতা এবং সৃজনশীল কনটেন্টকে স্বীকৃতি দেওয়া হবে। সংবাদপত্র প্রতিবেদন বিভাগে দুটি—স্থানীয় ও জাতীয় পর্যায়; টেলিভিশন প্রতিবেদন; অনলাইন নিউজ পোর্টাল; বিনোদন প্রতিবেদন বিভাগে দুটি—স্থানীয় ও জাতীয় পর্যায়; বিনোদন কনটেন্ট (নাটক), বিজ্ঞাপনসহ (টিভিসি, ওভিসি ও সোশ্যাল মিডিয়া) মোট আটটি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।

এ আয়োজনের উদ্দেশ্য হলো গণমাধ্যম ও সৃজনশীল কনটেন্টে যুব, নারী, পুরুষ, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসীসহ বিভিন্ন জনগোষ্ঠীর জীবন, অধিকার ও অভিজ্ঞতাকে মর্যাদাপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীনভাবে উপস্থাপনের চর্চাকে উৎসাহিত করা। একই সঙ্গে জেন্ডার সমতা, মানবিক মর্যাদা ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে অবদান রাখা সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও কনটেন্ট নির্মাতাদের কাজকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া।

১ জুলাই ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে প্রকাশিত বা প্রচারিত কাজ নিয়ে সাংবাদিক, গণমাধ্যমকর্মী, নির্মাতা ও সৃজনশীল পেশাজীবীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য ও কনটেন্ট জমা দিতে হবে।

গণমাধ্যম সমাজের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সংবাদ, বিনোদন ও বিজ্ঞাপনে জেন্ডার বিষয়ে দায়িত্বশীল ভাষা, মানবিক উপস্থাপন এবং বৈষম্যহীন দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

আবেদনের বিস্তারিত নিয়ম, যোগ্যতা ও প্রয়োজনীয় নির্দেশনা অ্যাওয়ার্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।

যোগাযোগ: সাইয়্যেদ মো. তাফহীম, মিডিয়া স্পেশালিস্ট, সমতায় তারুণ্য প্রকল্প। ই-মেইল [email protected]। মোবাইল নম্বর ০১৮৫০-০১৮২৩৫।

Read full story at source