পিএসজিকে চ্যালেঞ্জ জানানোর মতো আসলেই কি কোনো দল আছে ফ্রান্সে
· Prothom Alo

বিশ্বকাপ ট্রফির রেশ কাটতে না কাটতেই আবারও চেনা উত্তাপে ফিরছে ইউরোপের ক্লাব ফুটবল। ২০২৬-২৭ মৌসুম শুরুর আগে কী পরিবর্তন এসেছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে? ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্সের শীর্ষে লিগে কারা এবার শিরোপার দাবিদার? কোথাও একক রাজত্ব ধরে রাখার চ্যালেঞ্জ, কোথাও আবার সিংহাসন পুনর্দখলের লড়াই। আগস্টের মাঝামাঝি থেকে আগামী বছরের মে মাস পর্যন্ত হতে যাওয়া নতুন এই মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ নিয়ে পাঁচ পর্বের ধারাবাহিক আয়োজন। প্রথম পর্বে থাকছে ফরাসি লিগ আঁ-র অন্দরমহল।
গত মৌসুমে শেষ ম্যাচের আগের ম্যাচে লাঁসকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছিল পিএসজি। ১৬ মে যখন ট্রফি উঁচিয়ে ধরল তারা, পয়েন্ট টেবিলে দুই দলের দূরত্বটা ছিল ৬ পয়েন্টের। তবে নিজেদের ইতিহাসে ১৪তম এবং টানা পঞ্চম লিগ শিরোপা জেতা পিএসজি সেখানেই থেমে থাকেনি। এর ঠিক ১০ দিন পর বুদাপেস্টের ফাইনালে পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে লুইস এনরিকের দল টানা দ্বিতীয়বারের মতো উঁচিয়ে ধরে চ্যাম্পিয়নস লিগের ট্রফিও। ট্রেবল জয়ের সেই সুখস্মৃতি সঙ্গী করেই নতুন মৌসুমে নামছে ফরাসি পরাশক্তিরা।
Visit asg-reflektory.pl for more information.
পিএসজি ডাগআউটে এখনো কোচ হিসেবে আছেন লুইস এনরিকে। চুক্তি বাড়ানো নিয়ে নানা কথা চললেও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে এই একটা জায়গাতেই বাকিদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে পিএসজি। কারণ, লিগের ১৮টি ক্লাবের মধ্যে ১২টিতেই এবার এসেছে নতুন কোচ। ফরাসি ফুটবলের ইতিহাসেই যা এক নতুন রেকর্ড!
তবে পিএসজিকে একদমই ফাঁকা মাঠ দিতে চাইবে না লাঁস। গত মৌসুমে রানার্সআপ হওয়ার পাশাপাশি ফ্রেঞ্চ কাপও জিতেছিল তারা। তাই নতুন মৌসুমে তাদেরও আত্মবিশ্বাসের কমতি থাকার কথা না। এই দুই দলের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের টিকিটের জন্য লড়াই করবে মার্শেই, মোনাকো ও লিওঁ। বিশেষ করে বেশ কয়েক মৌসুম ধরে পারফরম্যান্সে ওঠানামা করা মোনাকো ও লিওঁ নিজেদের পুরোনো ঐতিহ্য ফেরাতে চাইবে।
এবারের মৌসুমে নতুন হিসেবে লিগ আঁ-তে ফিরেছে দুটি ক্লাব, ত্রয়া ও লে মাঁ। অবনমিত হয়ে মেস ও নঁতে নেমে গেছে নিচের লিগে। তিন বছর পর শীর্ষ লিগে ফিরেই সবাইকে চমকে দিয়েছে ত্রয়া। ২০২৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে দারুণ পারফর্ম করা গোলকিপার প্যাট্রিক বিচকে মেলবোর্ন সিটি থেকে দলে ভিড়িয়েছে তারা।
সালাহর পথ ধরে এবার তুরস্কের লিগে লুকাকুওঅন্যদিকে কোচ প্যাট্রিক ভিদেরার অধীনে অবিশ্বাস্য এক গল্প লিখে দীর্ঘ ১৬ বছর পর শীর্ষ লিগে ফিরল লে মাঁ। ২০০৯-১০ মৌসুমের পর এই প্রথম লিগ আ খেলবে তারা। তাদের নতুন স্টেডিয়াম, ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার মারি-মারভিঁতে এবারই প্রথম দেখা যাবে লিগ আঁ-র ম্যাচ।
এবার ইউরোপিয়ান আসরগুলোতে ফ্রান্সের প্রতিনিধিত্ব করবে বেশ কয়েকটি ক্লাব। চ্যাম্পিয়নস লিগে সরাসরি খেলবে পিএসজি, লাঁস ও লিল। লিগ পর্বে উঠতে লিওঁকে পার হতে হবে বাছাইপর্ব। ইউরোপা লিগে খেলবে মার্শেই ও রেনে। আর মোনাকোকে প্লে অফ পার হয়ে জায়গা করে নিতে হবে কনফারেন্স লিগে।
রদ্রি বার্সেলোনায় গেলে কি ডি ইয়ংয়ের ভবিষ্যৎ অনিশ্চিতদলবদলের বাজারে অন্য লিগের মতো এত ব্যস্ত না হলেও একেবারে বসে নেই লিগ আঁ–র ক্লাবগুলো। এখন পর্যন্ত ফরাসি লিগে সবচেয়ে দামি দলবদলের শীর্ষে আছেন গনসালো রামোস। ৭ কোটি ৪০ লাখ ইউরোতে পিএসজি থেকে তিনি পাড়ি জমিয়েছেন এসি মিলানে। রেনে ছেড়ে ৬ কোটি ৩৬ লাখ ইউরোতে লিভারপুলে গেছেন জেরেমি জ্যাক। ৫ কোটি ইউরোতে মোনাকো থেকে পিএসজিতে এসেছেন মাগনেস আকলিওশ।
মৌসুম চলবে ২৯ মে পর্যন্ত। এর মধ্যেই বদলে যাবে অনেক হিসাব। তবে শেষ পর্যন্ত ফ্রান্সের ফুটবলে প্রশ্ন আসলে একটাই। পিএসজিকে টেক্কা দেওয়ার মতো আদৌ কি কোনো দল আছে?
মাঠ থেকে বল উড়ে গেল সড়কে, ঘটল দুর্ঘটনা