চায়ের দোকানে বসে ছিলেন চারজন, বজ্রপাতে দোকানিসহ দুজনের মৃত্যু

· Prothom Alo

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে চায়ের দোকানিসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার কুশারীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। বজ্রপাতে আহত হয়েছেন আরও দুজন।

বজ্রপাতে মারা যান পীরগঞ্জের কুশারীগাঁও গ্রামের শান্তি রানী (৪৫) ও রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের সুহি রাম রায় (৫০)। আহত ব্যক্তিরা হলেন কুশারীগাঁও গ্রামের সালন রায় (৪৫) ও রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের টেপরা রায় (৬০)।

Visit saltysenoritaaz.com for more information.

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শান্তি রানীর চায়ের দোকানে বসে ছিলেন চারজন। দুপুর সাড়ে ১২টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে শান্তি রানীসহ চারজন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শান্তি ও সুহিকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক।

Read full story at source