আজকের বিনিময় হার
· Prothom Alo
আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।
আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুসারে, ডলারের দাম সামান্য বেড়েছে। বাজারে ডলারের গড় দাম ১২৩ দশমিক ৮২ টাকা। সম্প্রতি ডলারের দাম বেড়েছে।
Visit somethingsdifferent.biz for more information.
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, যেসব মুদ্রার দাম বেড়েছে, সেগুলো হলো ইউরো, পাউন্ড, ইউয়ান ও সিঙ্গাপুরি ডলার। দাম কমেছে অষ্ট্রেলীয় ডলারের। অপরিবর্তিত আছে রুপি ও ইয়েনের দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।