সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ৩০ জুলাই, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
আসামি আইসিইউতে লাইফ সাপোর্টে, হাতে হাতকড়া আবার বিতর্কে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন মিজানুর রহমান২৫ জুলাই, শনিবার হাসপাতালের আইসিইউর সামনে বসে মিজানুর রহমানের মা মাতোয়ারা বেগম বলেন, ‘হাসপাতালে ভর্তির পর দুই দিন খালি “ও-মা” বলে ডাকছে। তারপর তো ছেলের দিনদুনিয়ার আর কোনো খেয়ালই নাই। মাকেও চেনে না। সম্পূর্ণ শরীরই তো প্যারালাইজড।’ বিস্তারিত পড়ুন...
Visit somethingsdifferent.biz for more information.
আম্মারসহ শিবির নেতারা ছিলেন বেপরোয়া, গ্রন্থাগারে মারধরের ঘটনা নজিরবিহীন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এক শিক্ষার্থীকে মারধর করছিলেন রাকসু ও শিবির নেতা। ওই মুহুর্তে চেয়ার উচিয়ে তেড়ে যান ‘শিবিরপন্থী’ হিসেবে পরিচিত রমজান আলী। গত সোমবার বিকেলে পাঠকক্ষেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ঢুকে তিন শিক্ষার্থীকে দফায় দফায় মারধরের সময় রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ ছাত্রশিবিরের একাধিক নেতার সক্রিয় ও বেপরোয়া ভূমিকার প্রমাণ মিলেছে ভিডিও ফুটেজে। প্রক্টর, শিক্ষক ও পুলিশের উপস্থিতিতে পাঠকক্ষে ঢুকে শিক্ষার্থীদের মারধরের এ ঘটনা বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত পড়ুন...
বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা: মূল্য কত, কেন এ পথে হাঁটছে ফিফা
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোবিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপসহ নিজেদের প্রধান ফুটবল আসরগুলো পরিচালনা করতে নতুন একটি কোম্পানির কাছে বড় আকারের সংখ্যালঘু শেয়ার বিক্রির পরিকল্পনা করেছে ফিফা। মূলত ২১১টি সদস্য সংস্থাকে দেওয়া উন্নয়ন তহবিলের পরিমাণ তিন গুণ করার বড় উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিস্তারিত পড়ুন...
মাদ্রাসায় শিশু নিপীড়ন: আলেমসমাজ কি চুপই থাকবে
ছবি: প্রতীকীলুঙ্গি-গেঞ্জি পরা এক শিক্ষক দুই হাতে ধরা মোটা একটি লাঠি দিয়ে ৮-৯ বছরের এক শিশুকে বেধড়ক পেটাচ্ছেন। হাত ক্লান্ত হয়ে পড়লে মারলেন লাথি। এরপর শিশুর সামনে বসে তার মুখে-পেটে ঘুষির পর ঘুষি চালালেন। একই বয়সী কতগুলো শিশু লাইন বেঁধে বসে আতঙ্ক নিয়ে সেই দৃশ্য দেখছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই বর্বর দৃশ্যটি দেখেছেন অসংখ্য মানুষ; আমিও দেখেছি। বিস্তারিত পড়ুন...
সূর্যের কেন্দ্রের চেয়ে প্রায় ৭ গুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরির পথে চীন, দেশটির উদ্দেশ্য কী
বাণিজ্যিকভাবে ফিউশন শক্তি ব্যবহারের জন্য তিন ধাপের রোডম্যাপ বা রূপরেখা ঘোষণা করেছে চীনবিশ্বের সবচেয়ে বড় ৫৮২ টন ওজনের একটি বিশাল ফিউশন চুম্বকের সফল পরীক্ষা সম্পন্ন করেছে চীন। এর ফলে একটি ‘কৃত্রিম সূর্য’ তৈরির লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি। বিস্তারিত পড়ুন...