সন্ধ্যায় সারা দিনের খবর

· Prothom Alo

শুভ সন্ধ্যা। আজ সোমবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

Visit esporist.com for more information.

জামায়াত প্রার্থী করছে সাদিক কায়েমকে, এনসিপির আসিফ মাহমুদ কী করবেন

সাদিক কায়েম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করার বিষয়টি মোটামুটি ঠিক করে ফেলেছে জামায়াতে ইসলামী। তবে এর আগেই এই সিটিতে নিজেদের প্রার্থী হিসেবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম ঘোষণা করেছিল জামায়াতের জোটসঙ্গী দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিস্তারিত পড়ুন...

ফেসবুক ছেয়ে গেছে ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের ভিডিওতে, কেন, ঘটনা কী

সাইবার বুলিংয়ের মুখে পড়া সিলেটের ফেঞ্চুগঞ্জের শিক্ষক বিউটি রানী পালের পাশে দাঁড়িয়েছেন অনেকে। ফেসবুকে নানাজনের স্ট্যাটাস ও ছবি নিয়ে কোলাজ

ফেসবুক ফিডে হঠাৎ ‘আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে’ গান ব্যবহার করে বানানো একের পর এক ভিডিও আসছে। নানা বয়সী নারী ও পুরুষ নিজেদের ছবি বা ভিডিওর সঙ্গে গানটি জুড়ে দিয়ে নিজের ফেসবুকে পোস্ট করছেন। বিস্তারিত পড়ুন...

জেডি ভ্যান্স ও ড্যান কেইনের উদ্বেগের কারণেই ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

কুয়েতে নিহত ছয় মার্কিন সেনাসদস্যের মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। ৭ মার্চ ২০২৬

টানা প্রায় ১৩ দিন প্রতি রাতে ইরানে বোমাবর্ষণের পর গত শুক্রবার রাতে মনে হচ্ছিল, যুক্তরাষ্ট্র ইরানে তাদের সেই অভিযান স্থগিত করেছে। গত শনিবার প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ইরানে অভিযান বর্তমানে ‘স্থগিত’ রয়েছে। বিস্তারিত পড়ুন...

বিশ্বকাপ ফাইনালে হারের ৭ দিন পর আর্জেন্টাইন কোচের খোলাচিঠি

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

খোলাচিঠির শুরুতে স্কালোনি লিখেছেন, ‘গত এক সপ্তাহ ছিল নানা অনুভূতির মিশেল। দুঃখের সঙ্গে আনন্দ, কান্নার সঙ্গে হাসি, উৎকণ্ঠার সঙ্গে স্বস্তি, আর স্নায়ুচাপের সঙ্গে শান্তি—সবকিছুই একসঙ্গে জড়িয়ে ছিল। এখন একটু শান্ত হয়ে কয়েকটি কথা লিখতে বসেছি। আপনারা জানেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লিখতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। বিস্তারিত পড়ুন...

ঘনিষ্ঠ দৃশ্যে না, ছবি থেকে বাদ পড়েছেন যেসব তারকা

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে রাজি না হয়ে কাজ হারিয়েছেন যেসব তারকা। কোলাজ

অন্তরঙ্গ বা চুম্বনের দৃশ্যে অভিনয়ের প্রশ্নে অনেকেই আপস করতে চান না। কিন্তু সেই সিদ্ধান্তের মূল্যও কম নয়। কারও হাতছাড়া হয়েছে বড় বাজেটের সিনেমা, কেউ বাদ পড়েছেন গুরুত্বপূর্ণ চরিত্র থেকে, আবার কারও সঙ্গে প্রযোজকের সম্পর্ক তিক্ত হয়ে গেছে। বিস্তারিত পড়ুন...

Read full story at source