কম্পিউটারে খেলা যাবে এক্সবক্সের পুরোনো গেম
· Prothom Alo

কম্পিউটার ও হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসে পুরোনো ক্ল্যাসিক এক্সবক্স গেম খেলার সুবিধা দিতে এক্সবক্স ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি অন পিসি নামের নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। প্রাথমিকভাবে চারটি এক্সবক্স গেম দিয়ে এই কার্যক্রম শুরু হচ্ছে। গেমগুলো কম্পিউটারের পাশাপাশি রগ এক্সবক্স অ্যালাই বা এক্সবক্স অ্যালাই এক্সের মতো জনপ্রিয় হ্যান্ডহেল্ড ডিভাইসে খেলা যাবে। এক্সবক্সের নেক্সট জেনারেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেসন রোনাল্ড এক বার্তায় নতুন এই সুবিধা চালুর কথা নিশ্চিত করেছেন।
Visit bettingx.club for more information.
মাইক্রোসফটের তথ্যমতে, প্রথম দফায় ‘ব্লিংক্স: দ্য টাইম সুইপার’, ‘কনকার: লাইভ অ্যান্ড রিলোডেড’, ‘ক্রিমসন স্কাইস: হাই রোড টু রিভেঞ্জ’এবং ‘ফিউশন ফ্রেঞ্জি’গেম কম্পিউটারে খেলা যাবে। গেমগুলোর কম্পিউটারে খেলার জন্য নতুন করে কেনা যাবে, পাশাপাশি সব ধরনের এক্সবক্স গেম পাস সাবস্ক্রিপশনে পাওয়া যাবে। এর ফলে যাদের কনসোলে ইতোমধ্যে গেমগুলোর ডিজিটাল লাইসেন্স কেনা আছে, তারা বাড়তি খরচ ছাড়াই কম্পিউটারে গেমগুলো খেলতে পারবেন।
কম্পিউটারের জন্য তৈরি এক্সবক্স অ্যাপ চালু করে সহজেই গেমগুলো খেলা যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট। এক্সবক্স প্লে এনিহোয়্যার এবং এক্সবক্স ক্লাউড গেমিংয়ের মাধ্যমে কনসোল, ক্লাউড, কম্পিউটার বা হ্যান্ডহেল্ডসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গেমগুলোর তথ্য সংরক্ষণ করা হবে।
মাইক্রোসফটের তথ্যমতে, পুরোনো গেমগুলো ৪এক্স রেজোল্যুশনের পরিবর্তে উন্নত রেজোল্যুশনে খেলা যাবে। ফুলস্ক্রিন ও উইন্ডোজ ডিসপ্লে মোড ও অ্যানাইসোট্রপিক ফিল্টারিং ও অ্যান্টি-অ্যালিয়াসিং সুবিধাও মিলবে। এর ফলে কম্পিউটারে গেমগুলো খেলার সময় নতুন অভিজ্ঞতা পাওয়া যাবে।
সূত্র: মাইক্রোসফট