সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ২৩ জুলাই, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুলের সংসদ সদস্য পদের কী হবে

গাজী নজরুল ইসলাম

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। এখন তাঁর সংসদ সদস্য পদ থাকবে কি না, সে প্রশ্ন সামনে এসেছে।
বিস্তারিত পড়ুন...

Visit sportbet.rodeo for more information.

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমানোর উদ্যোগ কেন ভেস্তে গেল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণে কেনা গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা থেকে অর্ধেকে নামানোর উদ্যোগ নিয়েছিল অর্থ মন্ত্রণালয়। কিন্তু প্রশাসনের তীব্র আপত্তির মুখে এক সপ্তাহের মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরতে হয়েছে। কেন এমন উদ্যোগ নেওয়া হয়েছিল, আর কেনই-বা তা প্রত্যাহার করতে হলো, এ নিয়ে সরকারের ভেতরেই এখন প্রশ্ন উঠেছে।
বিস্তারিত পড়ুন...

ভিডিও দেখার সময় আমাদের নেই: ভারতে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ভিডিও দেখার অনুরোধে প্রধান বিচারপতি

ভারতের সুপ্রিম কোর্ট

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর দিল্লি পুলিশের হামলার বিষয়টি তুলে ধরে সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছিল। কিন্তু প্রধান বিচারপতি বুধবার সেই আবেদনের জরুরি শুনানির অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
বিস্তারিত পড়ুন...

সার্জারির পর ভিনিসিয়ুস জুনিয়রকে চেনাই যাচ্ছে না, কী এই ‘চিন হারমোনাইজেশন’

ভিনিসিয়ুস জুনিয়র

হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে এবারও বিশ্বকাপে নেমেছিল ব্রাজিল। কিন্তু সেই স্বপ্ন শেষ ষোলোতেই থেমে যায়। নরওয়ের কাছে হেরে বিদায় নেয় সেলেসাওরা। দলের এমন হতাশাজনক বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে সহানুভূতি কুড়িয়েছিলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। এবার তিনি আলোচনায় সম্পূর্ণ ভিন্ন কারণে।
বিস্তারিত পড়ুন...

উগান্ডার নাগরিকেরা অন-অ্যারাইভাল ভিসায় যেতে পারে ৬৫ দেশে, আমরা ৩৫ দেশে

বাংলাদেশ ও উগান্ডার পাসপোর্ট

বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য ভ্রমণের সুযোগ দিন দিন সংকুচিত হচ্ছে। ২০২৬ সালের শুরুতে বাংলাদেশের নাগরিকেরা ৩৭টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পেতেন। সর্বশেষ হালনাগাদে দুটি দেশ সেই সুবিধা প্রত্যাহার করায় সংখ্যা নেমে এসেছে ৩৫-এ।
বিস্তারিত পড়ুন...

Read full story at source