সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরি মেরে যুবককে হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার
· Prothom Alo

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ওই হত্যাকাণ্ডের পর পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই রতন আলী খান বাদী হয়ে সোমবার সকালে রায়গঞ্জ থানায় হত্যা মামলা করেন।
Visit extonnews.click for more information.
নিহত ইলিয়াস খান (২৬) রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকার বাসিন্দা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই গ্রামের মো. রাসেল (৪২) ও সোহেল খান (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি ও মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইলিয়াস গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রোববার রাতে রায়গঞ্জ থানার পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে সিরাজগঞ্জ সদর এলাকা থেকে মো. রাসেলকে ও কামারখন্দ থানা এলাকা থেকে মো. সোহেল খানকে আটক করা হয়।
সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে একজন নিহতরায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান প্রথম আলোকে জানান, আজ সকালে মামলার পর আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।