জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার সময় পরিবর্তন
· Prothom Alo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের ২৭ জুলাই অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজের অধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাটি ২৮ জুলাই (মঙ্গলবার) পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। গতকাল রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Visit truewildslot.com for more information.
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসার মেয়াদের নতুন নিয়ম, স্টেম ও পিএইচডি শিক্ষার্থীরা কি করবেন২৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পত্র কোড ২১১৫২১ ও ২১১৫০১-এর পরীক্ষা। স্থগিত হওয়া এ পরীক্ষা ২৮ জুলাই (মঙ্গলবার) একই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ পরিবর্তন ছাড়া অনার্স প্রথম বর্ষ পরীক্ষার অন্য সব পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচি অপরিবর্তিত থাকবে। সংশোধিত সময়সূচি দ্রুত বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তর, সব আঞ্চলিক কেন্দ্র এবং অধিভুক্ত অনার্স কলেজের অধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না