ফুলবাড়িয়া টার্মিনালে বাস নেই, যাত্রীদের ভোগান্তি

· Prothom Alo

রাজধানীর যানজট কমাতে ফুলবাড়িয়া আন্তজেলা বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এরপর গতকাল শুক্রবার থেকে ফুলবাড়িয়া টার্মিনালে আসছে না দূরপাল্লার কোনো বাস। দক্ষিণাঞ্চলের যাত্রীদের টার্মিনালের বাইরে কিছু দূর হাঁটিয়ে নিয়ে কাউন্টারের লোকজন বাসে তুলে দিচ্ছেন। নতুন ব্যবস্থাপনায় ভোগান্তি, ক্ষোভ ও বিভ্রান্তিতে পড়েছেন যাত্রীরা।

Visit tr-sport.bond for more information.

ফুলবাড়িয়া বাস টার্মিনালের ফটক বন্ধ। ভেতরেও ফাঁকা, নেই দূরপাল্লার কোনো বাস।ফুলবাড়িয়া টার্মিনালে বাস না থাকলেও দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের পরিবহন কোম্পানিগুলোর কাউন্টার খোলা রয়েছে। যাত্রীরাও আসছেন, টিকিটও কিনছেন।টিকিট বিক্রির পর যাত্রীদের টার্মিনালের বাইরে নিয়ে বাসে তুলে দিচ্ছেন পরিবহনকর্মীরা।কাউন্টার থেকে বয়স্ক যাত্রীদের হাঁটিয়ে বাস পর্যন্ত নিতে বিপাকে পড়তে হচ্ছে তাঁদের স্বজনদের। ফুলবাড়িয়ার বিআরটিসির বাস টার্মিনাল প্রাঙ্গণ এখন ফাঁকা। এই টার্মিনাল থেকে মূলত বৃহত্তর ফরিদপুর ও বরিশাল অঞ্চলের বাস ছাড়ত।ফুলবাড়িয়ার কাউন্টার থেকে টিকিট কেটে একজন অসুস্থ যাত্রী সহযাত্রীর সঙ্গে যাচ্ছেন আহাদ পুলিশ বক্সে। সেখান থেকে পরিবহনের একটি বাস তাঁদের হানিফ ফ্লাইওভার দিয়ে দোলাইরপার এলাকায় নিয়ে যাবে। তারপর তাঁরা মূল বাসে উঠবেন। ফুলবাড়িয়া এলাকার কাউন্টারে বসে আছেন যাত্রীরা। কাউন্টারের কর্মচারীরা হ্যান্ডমাইকে যাত্রীদের একত্র করছেন একসঙ্গে যাওয়ার জন্য। গুলিস্তানের ব্যস্ত সড়কের মাঝেই ঝুঁকি নিয়ে পার হচ্ছেন যাত্রীরা। ফুলবাড়িয়ার বিআরটিসির কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতর এখন ফাঁকা।

Read full story at source