আর্জেন্টিনার সমর্থক সুনেরাহ, ছোটবেলায় ফুটবল খেলতে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন

· Prothom Alo

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল আর্জেন্টিনার সমর্থক। ছোটবেলায় ফুটবল খেলতে গিয়ে কোমরে চোটও পেয়েছিলেন। তবে বিশ্বকাপের উন্মাদনায় তাঁর একটাই প্রত্যাশা—খেলার আনন্দে যেন সম্পর্কের উষ্ণতা ম্লান না হয়ে যায়।

Visit asg-reflektory.pl for more information.

বিশ্বকাপ এলেই বাংলাদেশের অলিগলি থেকে শুরু করে সামাজিক মাধ্যম—সবখানেই ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়ে। প্রিয় দলের জয়-পরাজয় নিয়ে চলে তর্ক, আনন্দ আর উদ্যাপন; কখনো কখনো সেই আবেগ সীমা ছাড়িয়ে রূপ নেয় বিরোধেও। এমন এক বিশ্বকাপের আবহেই নিজের প্রিয় দল, প্রিয় ফুটবলার, ছোটবেলার ফুটবল স্মৃতি এবং বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল

ফুটবল মানে সুস্থ বিনোদন

ফুটবল তাঁর কাছে আবেগের অন্য নাম

ফুটবল আমার কাছে শুধু একটি খেলা নয়, এটি আবেগেরও একটি জায়গা। বিশ্বকাপ এলেই চারপাশে যে উৎসবের আবহ তৈরি হয়, সেটা আমার খুব ভালো লাগে। মানুষ নিজের প্রিয় দলকে নিয়ে আনন্দ করবে, আলোচনা করবে—এটাই স্বাভাবিক। তবে আমি সব সময় মনে করি, খেলার আনন্দ যেন কখনো সম্পর্কের চেয়ে বড় হয়ে না ওঠে। মতের অমিল থাকতেই পারে, কিন্তু সেটি যেন ঝগড়া-বিবাদ বা তিক্ততার কারণ না হয়। খেলাকে সুস্থ বিনোদন হিসেবেই উপভোগ করাই সবচেয়ে সুন্দর।

আর্জেন্টিনার প্রতি ছোটবেলার টান

ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক সুনেরাহ

আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। এর পেছনে খুব বড় কোনো গল্প নেই। পরিবার আর আশপাশের মানুষদের আর্জেন্টিনাকে সমর্থন করতে দেখেই দলটির প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। যদিও আমার প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, তবু আমি বিশ্বাস করি সুন্দর ফুটবলের কোনো নির্দিষ্ট দল নেই। যে দল ভালো খেলে, তাদের খেলাও আমি উপভোগ করি। কাজের ব্যস্ততায় সব ম্যাচ দেখা হয় না, তবে সুযোগ পেলেই গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দেখার চেষ্টা করি।

ভুলতে না পারা স্মৃতি

ছোটবেলায় স্কুলে বন্ধুদের সঙ্গে নিয়মিত ফুটবল খেলতেন

ছোটবেলায় স্কুলে বন্ধুদের সঙ্গে নিয়মিত ফুটবল খেলতাম। মাঠে দৌড়ঝাঁপের সেই দিনগুলো এখনো খুব মনে পড়ে। তবে একবার খেলতে গিয়ে কোমরে বেশ ব্যথা পাই। সেই ঘটনার পর ধীরে ধীরে মাঠে নামা কমে যায়। এখন আর খেলি না, কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা একটুও কমেনি।

অবসরে খেলাধুলা

একসময় ভলিবল, ব্যাডমিন্টন ও টেনিস খেলতেন তিনি

একসময় ভলিবল, ব্যাডমিন্টন ও টেনিস খেলতে খুব ভালো লাগত। এখন অভিনয় ও অন্যান্য কাজের ব্যস্ততায় নিয়মিত খেলাধুলার সুযোগ হয় না। তবে সময় পেলেই সাঁতার কাটি, জিমে যাই এবং নিজের ফিটনেসের যত্ন নেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি, সুস্থ শরীর শুধু একজন শিল্পীর জন্য নয়, সবার জন্যই গুরুত্বপূর্ণ।

প্রত্যাশা

বাংলাদেশ দলও আমাদের গর্বের কারণ হবে বলে প্রত্যাশা সুনেহরার

বাংলাদেশে ফুটবল নিয়ে মানুষের ভালোবাসা আর আবেগের কোনো ঘাটতি নেই। গ্যালারি, টেলিভিশনের পর্দা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই তার প্রকাশ দেখা যায়। এখন প্রয়োজন সেই আবেগকে মাঠের সাফল্যে রূপ দেওয়া। আমার বিশ্বাস, সঠিক পরিকল্পনা, আধুনিক প্রশিক্ষণ, তৃণমূল পর্যায়ে প্রতিভা গড়ে তোলা এবং খেলোয়াড়দের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে বাংলাদেশের ফুটবল অনেক দূর এগিয়ে যাবে। দেশের ফুটবলকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থানে দেখতে চাই। একদিন বাংলাদেশ দলও বড় আন্তর্জাতিক আসরে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করবে এবং আমাদের গর্বের কারণ হবে—এটাই আমার প্রত্যাশা।

খেলার আনন্দ যেন কখনও সম্পর্কের চেয়ে বড় হয়ে না ওঠে। বিশ্বকাপের উন্মাদনায় এটাই মনে করিয়ে দেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। আর্জেন্টিনার সমর্থক হলেও তাঁর কাছে ফুটবল মানে সুস্থ বিনোদন, আর মাঠের বাইরের আবেগ যেন কখনো বিভেদ তৈরি না করে।

Read full story at source