এইচএসসি পরীক্ষা ২০২৬। ভূগোল ১ম পত্র (অধ্যায় ৪): বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি

· Prothom Alo

ভূগোল ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন

Visit somethingsdifferent.biz for more information.

অধ্যায়–৪

১.  বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? 

  ক. ২১.০৮ শতাংশ খ. ৭৮.০৮ শতাংশ

  গ. ৯৮.০৮ শতাংশ ঘ. ৯৯.০৮ শতাংশ

২. কোনটি বায়ু দূষক?

  ক. পলিথিন খ. হর্নের শব্দ

  গ. দাবানল ঘ. ডিটারজেন্ট

৩.  রেফ্রিজারেটর ব্যবহারে কোন গ্যাস নির্গত হয়? 

  ক. কার্বন ডাই–অক্সাইড খ. কার্বন মনোক্সাইড

  গ. ক্লোরোফ্লোরো কার্বন ঘ. মিথেন

৪. বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ কত?

   ক. ০.০৩ শতাংশ খ. ০.০৪ শতাংশ

  গ. ০.০৫ শতাংশ ঘ. ০.০৯ শতাংশ

৫.  বায়ুর কোন স্তরে ‘বেতার তরঙ্গ প্রতিফলিত’ হয়ে পৃথিবীতে ফিরে আসে? 

  ক. আয়নোস্ফিয়ার খ. ট্রপোস্ফিয়ার

  গ. মেসোস্ফিয়ার ঘ. স্ট্র্যাটোস্ফিয়ার

নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বায়ুমণ্ডলের উপাদানগুলোর মধ্যে N2, O2, CO2, N2O ও Ar উল্লেখযোগ্য। জীবন ধারণের জন্য এই গ্যাসগুলো গুরুত্বপূর্ণ হলেও তাদের অতিরিক্ত মাত্রা জীবকুলের জন্য ক্ষতিকর।

৬. উদ্দীপকে উল্লিখিত কোন গ্যাসটি উদ্ভিদের খাদ্য তৈরির জন্য অত্যাবশ্যক?

ক. O2 খ. CO2 

গ. N2O ঘ. Ar

৭. অতিরিক্ত মাত্রার গ্যাস কীভাবে জীবকুলের ক্ষতি করে? 

i. তাপমাত্রা বৃদ্ধি করে  ii. ওজোন স্তর ধ্বংস করে

   iii. উদ্ভিদের খাদ্য তৈরির মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii খ. ii ও iii

  গ. i ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের 

উত্তর দাও।

বায়ুমণ্ডলে ‘X’–এর পরিমাণ অতি নগণ্য হলেও শিশির, তুহিন ও তাপ শোষণ করে উষ্ণতা বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বায়ুমণ্ডলে কতিপয় কঠিন ও তরল পদার্থ একত্রে ‘Y’ হিসেবে পরিচিত। 

৮. উদ্দীপকে ‘X’–এর সঙ্গে সাদৃশ্য রয়েছে নিচের কোনটির? 

  ক. লবণকণা খ. ধূলিকণা

  গ. জলীয়বাষ্প ঘ. গ্যাসীয় উপাদান

৯. উদ্দীপকে ‘Y’ পদার্থটির সংস্পর্শে এসে ‘X’ ঘনীভূত হয়ে সৃষ্টি করে— 

   i. মেঘ  ii. কুয়াশা

   iii. হিমপ্রাচীর

নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii খ. ii ও iii

  গ. i ও iii ঘ. i, ii ও iii

নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসায় আনছে পরিবর্তন, শিক্ষার্থীদের জন্য যে যে সুবিধা

১০. দেহ গঠনের জন্য আমরা যেসব প্রোটিনযুক্ত খাদ্যদ্রব্য গ্রহণ করি, তা কী দ্বারা গঠিত? 

  ক. নাইট্রোজেন খ. কার্বন ডাই–অক্সাইড

  গ. ওজোন ঘ. অক্সিজেন

১১. ‘মেসোপজ’ ভূপৃষ্ঠ থেকে প্রায় কত কিলোমিটার উচ্চতায় অবস্থিত?

   ক. ১১ খ. ১৬ 

গ. ৫০ ঘ. ৮০

১২. বায়ুমণ্ডলে কোন উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি?

   ক. নাইট্রোজেন খ. জলীয়বাষ্প

  গ. অক্সিজেন ঘ. ওজোন

সঠিক উত্তর

১. খ ২. গ ৩. গ ৪. ক ৫. ক ৬. খ ৭. ক ৮. গ ৯. ক ১০. ক ১১. ঘ ১২. ক

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Read full story at source