বর্ষায় জেগে ওঠে এই বনের প্রাণ

· Prothom Alo

বর্ষা এলেই সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল জলাবন ফিরে পায় তার চিরচেনা প্রাণ। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে হিজল-করচের বন ডুবে যায় পানিতে। তখন বনের ভেতরে চলাচলের একমাত্র মাধ্যম হয়ে ওঠে নৌকা। নৌকায় ভেসে জলাবনের ভেতর ঘুরে বেড়ানো, পানিতে দাঁড়িয়ে থাকা গাছের সারি আর চারপাশের নীরব-নির্মল প্রকৃতি মিলে তৈরি হয় এক অনন্য আবহ। বর্ষায় প্রাণ ফিরে পাওয়া রাতারগুলের মোহনীয় রূপ নিয়ে ছবির গল্প।

Visit sportfeeds.autos for more information.

রাতারগুল জলাবনের ঘাটে সারিবদ্ধ পর্যটকবাহী নৌকা। রাতারগুল জলাবনের ঘাটে ভিড় করেছেন পর্যটকেরা।কেউ যাচ্ছেন জলাবনের গভীরে, কেউ ফিরছেন ঘাটে।মূল জলাবনের বাইরে নৌকায় ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। বৃষ্টির কথা মাথায় রেখে ঘাটে রাখা হয়েছে ছাতা।পরিবার-পরিজন নিয়ে নৌকায় রাতারগুলে ঘুরছেন পর্যটকেরা। হিজল-করচের ছায়াঘেরা মূল জলাবনের ভেতরে প্রবেশ করছে পর্যটকবাহী নৌকা।পানিতে ডুবে থাকা জলাবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা।নৌকা বেয়ে জলাবনের গভীরে যাচ্ছেন এক মাঝি।গাছের ডালপালা ছুঁয়ে সরু জলপথে নৌকায় ভেসে বেড়াচ্ছেন পর্যটকেরা।

Read full story at source