ঢাকা ও চট্টগ্রামে সকাল থেকে বৃষ্টি, কত দিন চলতে পারে

· Prothom Alo

আজ রোববার সকালের বৃষ্টি চরম ভোগান্তি নিয়ে এসেছে রাজধানীবাসীর জন্য। সপ্তাহের প্রথম কর্মদিবসের সকাল মানে তাড়াহুড়ো করে কর্মস্থলে যাত্রা। এমন একটি সকালে অনেক সড়কে পানি। সেই পানি ঠেলে যানবাহন চলছে সড়কে।

Visit asg-reflektory.pl for more information.

ভারী বৃষ্টিতে হাঁটুপানি জমেছে চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ এলাকায়। আজ সকালে তোলা

রাজধানীর নানা স্থানে কোনো কোনো যানবাহন নষ্ট হয়ে পড়ে আছে, এমন দৃশ্য দেখা গেছে । যানবাহনের জন্য ছাতা মাথায় দীর্ঘ সময় ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেক মানুষকে। বড় কষ্টে পড়েছেন স্কুল–কলেজগামী শিক্ষার্থীরা।

এ তো গেল রাজধানীর অবস্থা। বন্দরনগরী চট্টগ্রামে টানা প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। ওই নগরীর অনেক সড়কে পানি জমে আছে কয়েক দিন হলো।

চট্টগ্রামে ১২ ঘণ্টায় ১২৯ মিলিমিটার বৃষ্টি, সড়কে হাঁটুপানিফকিরাপুল এলাকায় রাস্তায় জমে থাকা পানিতে আটকে গেছে ট্রাকটি। অগত্যা ঠেলা ছাড়া উপায় নেই। আজ রোববার দুপুরে

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামীকাল সোমবারও রাজধানীতে বৃষ্টি হতে পারে। মাঝে রাতের দিকে বৃষ্টি একটু কম হতে পারে। তবে চট্টগ্রামে বৃষ্টি আগামীকাল থেকে কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত রাজধানীতে ২৮ মিলিমিটার আর চট্টগ্রামে বৃষ্টি হয়েছে ৪১ মিলিমিটার। আর চট্টগ্রামে গতকাল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ১২৯ মিলিমিটার বৃষ্টি হয়।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, আজ সারা দিনই রাজধানীতে বৃষ্টি হতে পারে। চট্টগ্রামেও বৃষ্টি থাকতে পারে।

বৃষ্টিতে দুর্ভোগ চরমে: কারও গাড়ি গেছে আটকে, কেউ গাড়ির অপেক্ষায়রাস্তা তো নয় যেন নদী। ফকিরাপুল এলাকায় আজ রোববার দুপুরে এভাবেই রাস্তা পার হচ্ছেন এক নারী

গত রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। এর কারণ ছিল সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ। এর সঙ্গে সক্রিয় মৌসুমি বায়ু যোগ হয়ে বৃষ্টির পরিমাণ বেড়ে যায়।

আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানিয়েছে, গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

রাত থেকে অঝোর বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় পানি, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ

Read full story at source