নীল-সাদা সমর্থকদের উচ্ছ্বাস
· Prothom Alo
বিশ্বকাপের নকআউট পর্বে মাঠের লড়াই যতটা তপ্ত, গ্যালারি আর শহরের চত্বরে সমর্থকদের আবেগও ততটাই রঙিন। কানসাস সিটি থেকে নিউইয়র্ক, মায়ামি—সবখানেই নীল-সাদা জার্সিতে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস। গান, ড্রামের তালে মুখর হয়ে ওঠে চারপাশ। সেমিফাইনালে ওঠার খুশিতে উদ্যাপনে মাতেন। কানসাস সিটি স্টেডিয়ামে ৩–১ গোলে সুইজারল্যান্ডকে ধরাশায়ী করে, সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে মেসি–আলভারেজ–মার্তিনেজরা।
Visit fishroad-app.com for more information.
বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা নিয়ে কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাসনিউইয়র্কে বড় পর্দায় আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ দেখছেন আর্জেন্টিনার সমর্থকেরাকানসাস সিটি স্টেডিয়ামের গ্যালারিতে ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাসআর্জেন্টিনার প্রথম গোলের পর নিউইয়র্কে উৎসবে মাতেন সমর্থকেরাকানসাস সিটি স্টেডিয়ামে মেসি–ম্যারাডোনার প্রতিকৃতি আঁকা ড্রাম বাজাচ্ছেন সমর্থকেরাপ্রিয় দলের জার্সি পরে, হাতে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা নিয়ে দলবেঁধে কানসাস সিটি স্টেডিয়ামে হাজির আর্জেন্টাইন সমর্থকেরাপ্রিয় দলের পতাকার রঙে নিজেদের সাজিয়ে খেলা দেখতে কানসাস সিটি স্টেডিয়ামে হাজির তাঁরাফ্লোরিডার মায়ামি সৈকতে বড় পর্দায় খেলা দেখতে এসে আর্জেন্টিনার সর্থকেরা উল্লাসে মাতেন