প্রথম ব্যাচের শিক্ষার্থী আরিফ হোসেনের অনুভূতি প্রকাশ

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত লক্ষ্মীপুরের মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালার শিক্ষার্থীদের প্রথমবার স্কুল ড্রেস প্রদান করা হয়েছে। গত ৫ জুলাই রোববার বেদে সম্প্রদায়ের ২৪০ শিক্ষার্থীকে এই ড্রেস প্রদান করা হয়। প্রথম আলো ট্রাস্টের দেওয়া নতুন স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দপূর্ণ পরিবেশ বিরাজ করে।

Visit grenadier.co.za for more information.

স্কুল ড্রেস বিতরণের গ্রুপ ছবি দেখে আগেরবার অনুভূতি প্রকাশ করেন বিদ্যালয়টির প্রথম ব্যাচের শিক্ষার্থী আরিফ হোসেন। তিনি লিখেছেন ‘আজকের এই ছবিগুলো দেখে সত্যিই অনেক আবেগ কাজ করছে। আমি আজ গর্বিত, কারণ আমি ছিলাম মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের প্রথম ব্যাচের একজন শিক্ষার্থী। ছোট্ট একটি স্বপ্ন নিয়ে যে পথচলা শুরু হয়েছিল, আজ সেই প্রতিষ্ঠান মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালা নামে আরও এগিয়ে যাচ্ছে। শিশুদের মুখে নতুন স্কুল ড্রেসের হাসি দেখে মনে হচ্ছে, আমাদের সেই ছোট্ট স্বপ্ন আজ আরও বড় হয়ে উঠছে।’

তিনি আরও লেখেন, ‘আজ প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও টাই উপহার দেওয়া হয়েছে। এটি শুধু একটি উপহার নয়; এটি তাদের আত্মবিশ্বাস, মর্যাদা এবং সুন্দর ভবিষ্যতের প্রতি একটি অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি, শিক্ষা মানুষকে বদলে দেয়। আর এই পাঠশালা শুধু পড়াশোনা নয়, অসংখ্য ধীবর (জেলে) পরিবারের সন্তানদের নতুন করে স্বপ্ন দেখতে শেখাচ্ছে। আমি হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, মেঘনাপাড় ট্রাস্ট, প্রথম আলো ট্রাস্ট এবং এই মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত সকল মানুষকে। একজন প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে আমার প্রার্থনা—এই আলোর পথচলা আরও বহুদূর এগিয়ে যাবে। একদিন এই ছোট্ট উদ্যোগই হাজারো শিশুর জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।’

আরিফ হোসেনও বেদে সম্প্রদায়ের সন্তান। তিন ভাইয়ের মধ্যে তিনিই সবার বড়। তিনি এই বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করে ডা. আব্দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। পরে একটা দোকান দিলেনও বর্তমানে মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালায় দপ্তরি কাম প্রহরী হিসেবে কাজ করছেন।

Read full story at source