আজকের বিনিময় হার

· Prothom Alo

আজ সোমবার দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে। তবে দামের বাড়তি প্রবণতা বেশি।

Visit asg-reflektory.pl for more information.

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের দাম অপরিবর্তিত আছে। আজ ডলারের গড় দাম ১২২ টাকা ৮৫ পয়সা। বেশ কিছুদিন পর সম্প্রতি ডলারের দাম বেড়েছে।

আজ দেশের মুদ্রাবাজারে বেশির ভাগ মুদ্রার দাম অপরিবর্তিত আছে। এই তালিকায় আছে ইউরো, পাউন্ড, ইউয়ান, রুপি, ইয়েন, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।

Read full story at source