খামেনিকে শেষবিদায় জানাতে তেহরানে মানুষের স্রোত
· Prothom Alo
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষবিদায়ে শোকে স্তব্ধ রাজধানী তেহরান। ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে তাঁর মরদেহ রাখা হয়েছে। সারা দেশ থেকে লাখো মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে আসছেন। শোকের আবহের পাশাপাশি দাফন অনুষ্ঠান হয়ে উঠছে জাতীয় ঐক্য, ইসলামি বিপ্লবের প্রতীক। নিরাপত্তার কড়া ব্যবস্থা, আবেগঘন মুহূর্ত ও মানুষের ঢল—সব মিলিয়ে দিনটির বিভিন্ন দৃশ্য ধরা পড়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের আলোকচিত্রীদের ক্যামেরায়।
Visit newssport.cv for more information.
তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে শোকাহত মানুষের পাশে দায়িত্ব পালন করছেন এক নিরাপত্তা সদস্যরাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানের মঞ্চে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির প্রতিকৃতি ও ইরানের জাতীয় পতাকা শোভা পাচ্ছেবিদায় অনুষ্ঠানে অংশ নেওয়া এক নারীর হাতে নিশানা দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি–সংবলিত পোস্টারপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিকৃতি হাতে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন এক নারীতেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে শোকাহত মানুষের ঢলইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন হাজারো মানুষরাষ্ট্রীয় শেষবিদায় অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েন এক নারীপ্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন এক শোকাহত নারীরাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে অংশ নিয়ে শোক ও আবেগে আপ্লুত উপস্থিত মানুষ তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে মানুষের উপচে পড়া ভিড়