ঢাকা বিশ্ববিদ্যালয়ে এআই-ডেটা ইঞ্জিনিয়ারিংয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদন ২১ জুলাই পর্যন্ত
· Prothom Alo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত প্রফেশনাল মাস্টার্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স প্রোগ্রামে জুলাই ২০২৬ সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
বর্তমান বিশ্বে এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ডেটা ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি খাতের পাশাপাশি ব্যবসা, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং, শিক্ষা, গবেষণা, সরকারি সেবাসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে। এই পরিবর্তনশীল ও প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যেই এ প্রোগ্রাম ডিজাইন করা হয়েছে।
Visit saltysenoritaaz.org for more information.
যাঁরা এআই, ডেটা সায়েন্স ও ডেটা ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর জ্ঞান ও বাস্তব দক্ষতা অর্জন করে নিজেদের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান, তাঁদের জন্য এটি একটি অনন্য সুযোগ।
প্রোগ্রামের কাঠামো
* মোট ৩৬ ক্রেডিট আওয়ার।
* Coursework +৬ ক্রেডিট Project।
* সময়কাল: ১ বছর ৬ মাস (৩ সেমিস্টার)।
উল্লেখযোগ্য কোর্সগুলো
Data Engineering, Artificial Intelligence, Machine Learning, Deep Learning, Data Mining and Warehousing, Reinforcement Learning, Ethical and Responsible AI & Large Language Models (LLMs).
ক্লাসের সময়সূচি
শুক্রবার ও শনিবার। সকাল ১০টা থেকে রাত ৯টা। প্রয়োজন অনুসারে অন্যান্য দিনে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস চলে। চাকরিজীবী ও পেশাজীবীদের সুবিধার কথা বিবেচনা করে ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু: ৯ জুন ২০২৬
আবেদন শেষ: ২১ জুলাই ২০২৬
ভর্তি পরীক্ষা: ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার), সকাল ১০টা ৩০ মিনিট
লিখিত পরীক্ষার ফলাফল: ২৫ জুলাই ২০২৬
ডকুমেন্ট ভেরিফিকেশন: ২৮ জুলাই ২০২৬
ভর্তি কার্যক্রম: ৩০ জুলাই থেকে ০৬ আগস্ট ২০২৬
সম্ভাব্য ক্লাস শুরু: ১১ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের যোগ্যতা
নিম্নোক্ত বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
* কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)।
* সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (SE)।
* কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)।
* ডেটা সায়েন্স (DS)।
* কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (CE)।
* ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE)।
* ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE)।
* গণিত।
* পরিসংখ্যান।
* পদার্থবিদ্যা।
* আইসিটি ও অন্যান্য বিষয়।
অতিরিক্ত শর্ত
* ন্যূনতম সিজিপিএ–২ দশমিক ৫ (৪.০০ স্কেলে)।
* কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
* সংশ্লিষ্ট চাকরি বা পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
* আনুমানিক ফি
১ম সেমিস্টার: ১,১৮,০০০ টাকা।
২য় সেমিস্টার: ৯৮,০০০ টাকা।
৩য় সেমিস্টার: ৯৮,০০০ টাকা।
মোট আনুমানিক ব্যয়: প্রায় ৩,১৪,০০০ টাকা (হল ফি প্রযোজ্য হলে অতিরিক্ত প্রদান করতে হবে)।
আবেদন ও বিস্তারিত তথ্য