আগামীকাল থেকে ২০ দিনের অবকাশে ট্রাইব্যুনাল

· Prothom Alo

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামীকাল বুধবার থেকে ২০ দিনের অবকাশে যাচ্ছেন। ১ থেকে ২০ জুলাই ছুটিতে থাকবেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর মো.আমিনুল ইসলাম আজ মঙ্গলবার ছুটির বিষয়টি নিশ্চিত করেন।

Visit arroznegro.club for more information.

গত ১৭ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কার্যবিধির সংশোধন করা হয়েছে। সংশোধনীতে বলা হয়েছে, ট্রাইব্যুনাল ও রেজিস্ট্রি প্রতিবছরের ১ থেকে ২০ জুলাই এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশ পালন করবে। অবকাশকালীন ট্রাইব্যুনালের কার্যক্রম কমপক্ষে একজন সদস্য অথবা চেয়ারম্যানের মাধ্যমে অব্যাহত থাকবে। অবকাশকালে দায়িত্ব পালনকারী চেয়ারম্যান বা সদস্য বছরের অন্য যেকোনো মাসে একই সময়সীমার অবকাশ ভোগ করতে পারবেন।

কার্যবিধির সংশোধনীতে আরও বলা হয়েছে, ট্রাইব্যুনালের কর্মকর্তা ও অন্যান্য কর্মচারী অবকাশকালে পালাক্রমে দায়িত্ব পালন করবেন। অবকাশের সময় কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব বণ্টন করবেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বা রেজিস্ট্রার। জুলাই ও ডিসেম্বরে উল্লিখিত অবকাশ ছাড়াও সুপ্রিম কোর্টের বিচারপতিরা অন্য যেসব ছুটি ও সরকারি অবকাশ ভোগ করেন, সেসবও ভোগ করতে পারবেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্যরা।

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ (আইন), ১৯৭৩–এর আওতায় ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারপর এই প্রথম অবকাশে যাচ্ছেন ট্রাইব্যুনাল।

Read full story at source