শিশুদের খাওয়ানো হলো ভিটামিন এ ক্যাপসুল

· Prothom Alo

দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিনা মূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা দূর করতে বাংলাদেশে ১৯৭৩ সাল থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। দেশের বিভিন্ন এলাকায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে শিশুদের নিয়ে আসেন অভিভাবকেরা। আজ দেশের বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো তোলা।

Visit playerbros.org for more information.

৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। আগারগাঁও, ঢাকাভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে শিশুদের নিয়ে অভিভাবকদের অপেক্ষা। আগারগাঁও, ঢাকাভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য দীর্ঘ সারি। পশ্চিম কাফরুল, ঢাকাটিকাদান কেন্দ্রে সকাল থেকেই শিশুদের নিয়ে অভিভাবকদের দীর্ঘ লাইন দেখা যায়। উত্তর কাট্টলী মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, চট্টগ্রামএক নার্স শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াচ্ছেন। সদর হাসপাতাল, বরিশালশিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। নগর স্বাস্থ্য ভবন, খালিশপুর, খুলনাশিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা দূর করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। পশ্চিম খাবাসপুর রিয়াজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, ফরিদপুরভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হচ্ছে। সাপছড়ি মানিক লাল দেওয়ান বাড়ি এলাকা, রাঙামাটি

Read full story at source