ভিনি হেডে গোল করার পর রেফারিকে কী বলেছিলেন আনচেলত্তি

· Prothom Alo

৩ ম্যাচে ৪ গোল, ১ অ্যাসিস্ট। বিশ্বকাপে ভিনিসিয়ুস জুনিয়র কতটা দুর্দান্ত, তা তো দেখাই যাচ্ছে। কিন্তু বৃহস্পতিবার সকালে ভিনির রেকর্ডটা বাড়তে পারত আরও। রেফারি বাতিল না করলে হয়তো সেলেসাওদের হয়ে প্রথম হ্যাটট্রিকটাও হয়ে যেত তাঁর।

Visit mchezo.co.za for more information.

গোল না হওয়ায় রাগ-ক্ষোভ যতটা না ভিনির, তার থেকে বেশি বোধ হয় কোচ কার্লো আনচেলত্তির। তাই তো দ্বিতীয় গোলটির পর কোচ ক্ষোভ ঝাড়লেন চতুর্থ রেফারির ওপর।

ঘটনার সূত্রপাত হয়েছিল স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ২২ মিনিটে। স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন ভিনিসিয়ুস। গোলের পর মেক্সিকান রেফারি সিজার রামোস মাঠের মনিটরে ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত নেন, ভিনি ফাউল করেছেন। বাতিল হয় গোল।

ভিনিসিয়ুসের জাদুতে স্কটল্যান্ডকে উড়িয়ে রাজার বেশে নকআউটে ব্রাজিল

রিপ্লেতে দেখা যায় ভিনিসিয়ুস বলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যে–ই না পা বাড়িয়েছিলেন, তাতে পা লেগে পড়ে যান হেনরি। কিন্তু রেফারির সিদ্ধান্তই তো চূড়ান্ত। ফলে চুপচাপ সেই সিদ্ধান্ত মেনে নেন সবাই।

ব্রাজিলের পক্ষে দ্বিতীয় গোল করার পর উদ্‌যাপনে ভিনিসিয়ুস

কিন্তু ভিনিসিয়ুস থেমে থাকার পাত্র নন। প্রথমার্ধের যোগ করা সময়েই তুলে নেন নিজের দ্বিতীয় গোল। ব্রুনো গিমারাইসের বাড়ানো ক্রসে বল জালে জড়ান হেড করে। প্রায় ২ বছর ৩ মাস পর আবারও হেড করে গোলের দেখা পেলেন ভিনি। সেই সময়েও কোচ ছিলেন আনচেলত্তি, এখনো তিনিই। কিন্তু আনচেলত্তির মনে তখনো জমে আছে ক্ষোভ, কারণ দ্বিতীয় গোলটা বাদ না দিলে এতক্ষণে হ্যাটট্রিকটা হয়ে যেত প্রিয় শিষ্যের!

গোলের পরেই আনচেলত্তি ছুটে যান চতুর্থ রেফারির দিকে। চিৎকার করে বললেন, ‘এবার গোলটা বাতিল করে দেখাও তো!’ তাকে সামলাতে পিছু পিছু দৌড়ে গেলেন অন্যরা। অহেতুক রাগ দেখিয়ে না আবার কার্ড খেতে হয়! সেটি না হলেও রেফারি সতর্ক করলেন ব্রাজিলের কোচকে। ততক্ষণে অবশ্য নিজের রাগও ঝেড়ে ফেলেছেন ইতালিয়ান কোচ, মেতে উঠলেন আনন্দে। কারণ, ভিনি ততক্ষণে ইঙ্গিতে কোচকে মনে করিয়ে দিয়েছেন, তিনি প্রতিশ্রুতি রেখেছেন।  

নাচো ভিনি, নাচো

ম্যাচ শেষে ভিনি বলেন, ‘তিনি বলেছিলেন, কাজটা নাকি একপ্রকার অসম্ভব (হাসি)। কোচ এটাও বলেছেন, (হেডে গোল পেলে) আমাকে একটা উপহার দেবেন।’ আনচেলত্তিও নিশ্চয়ই প্রিয় শিষ্যকে উপহার দেওয়ার জন্য মুখিয়ে আছেন।

Read full story at source