আকিজ সিরামিকসের তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন
· Prothom Alo
বাংলাদেশের সিরামিক টাইলস শিল্পের শীর্ষস্থানীয় ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম চালু করেছে। গত রোববার নোয়াখালীতে সানজিদা ট্রেডার্স, লক্ষ্মীপুরে মোহসেনা মোজাইক অ্যান্ড স্যানিটারি এবং গতকাল সোমবার কুমিল্লায় মানহা টাইলস ওয়ার্ল্ড শোরুমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং হোসেন শাহ নেওয়াজ, সানজিদা ট্রেডার্সের স্বত্বাধিকারী আমিনুল হক, মোহসেনা মোজাইক অ্যান্ড স্যানিটারির স্বত্বাধিকারী আনোয়ার হোসেন এবং মানহা টাইলস ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী মাসুদ রানা সরকার। এ ছাড়া আকিজ সিরামিকসের কর্মকর্তারা ও স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Visit saltysenoritaaz.org for more information.
আকিজ সিরামিকসের শোরুম উদ্বোধন অনুষ্ঠানে সংশ্লিষ্টরা। কুমিল্লা, ২২ জুনশোরুমগুলো সাজানো হয়েছে আধুনিক ডিজাইনের টাইলস ও নতুন সব প্রোডাক্ট দিয়ে। ব্যবহার করা হয়েছে দৃষ্টিনন্দন ফার্নিচার ও উন্নত ডিসপ্লে সরঞ্জাম, যা গ্রাহকদের দেবে একটি অনন্য ও বাস্তব অভিজ্ঞতা।
বর্তমানে আকিজ সিরামিকস সারা দেশে দুই শতাধিক ‘স্টেট অব দ্য আর্ট’ লেভেলের নিজস্ব ও পার্টনার শোরুম পরিচালনার মাধ্যমে সর্বোচ্চ মানের গ্রাহকসেবা নিশ্চিত করছে। শোরুমের সংখ্যার দিক থেকেও এটি দেশের সবচেয়ে বড় টাইলস ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।
আকিজ সিরামিকসের শোরুম উদ্বোধন অনুষ্ঠানে সংশ্লিষ্টরা। লক্ষ্মীপুর, ২২ জুনপরপর সাতবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এবং দুবার ‘সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড’ পাওয়া দেশের শীর্ষস্থানীয় টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস সব সময়ই ‘প্রমিজ অব পারফেকশন’-এর অঙ্গীকারে নতুনত্ব ও গুণগত মান বজায় রেখে বাজারে সেরা মানের এবং সেরা ডিজাইনের টাইলস সরবরাহ করে আসছে।