বগুড়ার সেই তিন ইউনিয়নের নাম পরিবর্তন করতে গণশুনানি, যেসব প্রস্তাব এল
· Prothom Alo
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি ও তাঁর দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনে আলাদা গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন ইউনিয়নে আলাদা গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Visit newsbetting.cv for more information.
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গণশুনানির জন্য উপজেলা প্রশাসনের সরকারি তিন কর্মকর্তার নেতৃত্বে তিনটি আলাদা কমিটি করে দেওয়া হয়। সে অনুযায়ী, ‘মীরবাড়ী’ ইউনিয়নের গণশুনানি অনুষ্ঠিত হয় বেতগাড়ী মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। একই সময়ে ‘সীমান্ত’ ইউনিয়নের জগন্নাথপুর উচ্চবিদ্যালয় মাঠ ও ‘দিগন্ত’ ইউনিয়নের ভরিয়া উচ্চবিদ্যালয় মাঠে গণশুনানি অনুষ্ঠিত হয়।
বগুড়ায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠনমোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়ন গণশুনানি কমিটির প্রধান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব হাসান চৌধুরী বলেন, গণশুনানিতে অংশ নেওয়া বেশির ভাগ ব্যক্তি জগন্নাথপুর ইউনিয়ন, অভিরামপুর ইউনিয়ন, মানকৈয়র ও আমঝুপি ইউনিয়ন পরিষদ নামকরণের প্রস্তাব করেছেন।
মোকামতলা উপজেলার নবগঠিত `সীমান্ত ইউনিয়ন পরিষদের' নাম পরিবর্তন সংক্রান্ত গণশুনানিতে উপস্থিত মানুষদের একাংশ। আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠেদিগন্ত ইউনিয়ন গণশুনানি কমিটির প্রধান ও শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আল মামুন বলেন, ভরিয়া উচ্চবিদ্যালয় মাঠে গণশুনানিতে অংশ নেওয়া ব্যক্তিরা দিগন্ত ইউনিয়নের নাম পাল্টে নতুন নামকরণের প্রস্তাব করেছেন। এ সময় উপজেলার এলাকাবাসী ইউনিয়নের রহবল এলাকায় গণশুনানির দাবিতে বিক্ষোভ করেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ জুন একই ইউনিয়নের নতুন নামকরণে রহবল এলাকায়ও গণশুনানি করার ঘোষণা দেওয়া হয়।
গণশুনানির কথা জানেন না সাধারণ মানুষ, নামের ‘প্রস্তাবকেরা’ যুবদল নেতাঅন্যদিকে মীরবাড়ী ইউনিয়নের গণশুনানির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত কমিটির প্রধান ও শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান বলেন, গণশুনানিতে নানা শ্রেণি–পেশার ৪৬০ মানুষ অংশ নিয়েছেন। বেশির ভাগ মানুষ বেতগাড়ী ও আলিয়ারহাট ইউনিয়ন পরিষদ নামকরণের প্রস্তাব করেছেন।
নবগঠিত মোকামতলা উপজেলার ‘দিগন্ত ইউনিয়ন পরিষদের’ নাম পরিবর্তনসংক্রান্ত গণশুনানি। আজ বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ভরিয়া উচ্চবিদ্যালয় মাঠে১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের সই করা গেজেটে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের কথা জানানো হয়। এতে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। শিবগঞ্জ উপজেলায় গঠিত নতুন ইউনিয়নের নাম দেওয়া হয় মীরবাড়ি। অন্যদিকে নবগঠিত মোকামতলা উপজেলায় গঠন করা তিনটি ইউনিয়নের নাম রাখা হয় সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম। চারটি নতুন ইউনিয়নের মধ্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম মীরবাড়ি এবং তাঁর দুই ছেলে সীমান্ত ও দিগন্তের নামের সঙ্গে তিন ইউনিয়নের নামের মিল থাকায় বিষয়টি নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।
প্রতিমন্ত্রী শাহে আলমের এলাকার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে চিঠিএরপর গত শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান টেলিফোনে বিতর্কিত ইউনিয়নের নাম পরিবর্তনে উদ্যোগ নেওয়ার জন্য বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে নির্দেশ দেন। পরদিন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এ–সংক্রান্ত নির্দেশনার চিঠিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নবগঠিত মীরবাড়ি এবং মোকামতলা উপজেলার সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, গণশুনানির মাধ্যমে নতুন নামের প্রস্তাব গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন ইউনিয়নের জন্য পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো স্বচ্ছতার সঙ্গে গণশুনানি আয়োজন করেছে। যথাযথ প্রক্রিয়ায় নতুন নাম চূড়ান্ত করে তা গেজেট আকারে প্রকাশের জন্য পাঠানো হবে।
প্রতিমন্ত্রী শাহে আলম পরিবারের নামে ১০ শিক্ষাপ্রতিষ্ঠান, আরও একটির নামকরণের প্রস্তাব আলোচনায়