মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন
· Prothom Alo

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৩০ জুন।
Visit iwanktv.club for more information.
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ সোমবার এই রায়ের দিন ধার্য করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে ১৪ মে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। তার পর থেকে মামলাটি রায়ের অপেক্ষায় ছিল। আজকে রায়ের দিন ধার্য হলো।
এ মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু। তিনি কারাগারে আছেন।
ইনুর বিরুদ্ধে এই মামলায় মোট আটটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়া, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেওয়া, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেওয়া ইত্যাদি।
হাসানুল হক ইনুর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ, রায় যেকোনো দিন