ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা: জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে, শাহবাজসহ আরও কারা যাচ্ছেন

· Prothom Alo

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে পৌঁছেছেন। ভ্যান্সের একজন মুখপাত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Visit biznow.biz for more information.

বাংলাদেশ সময় আজ রোববার সকালে রয়টার্স এ খবর জানিয়েছে। এর আগে সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। গতকাল শনিবার রাতে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইরানি প্রতিনিধিদলের পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়।

ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, প্রতিনিধিদলে আছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানের সঙ্গে আলোচনায় বসতে ভ্যান্স নন, ট্রাম্পের বিশেষ দূত উইটকফ সুইজারল্যান্ডে

প্রতিনিধিদলে আরও আছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেমাতি, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিবালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক ডেপুটি আলি বাঘেরি কানি, উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই প্রমুখ।

অন্যদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর, যুক্তরাষ্ট্রের হয়ে আলোচনায় অংশ নিতে আগেই সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত বুধবার এক ঐতিহাসিক সমঝোতা স্মারকে সই করেন। এরপর ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত শান্তিচুক্তিতে পৌঁছানোর জন্য সুইজারল্যান্ডের বুর্গেনস্টক অবকাশযাপনকেন্দ্রে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে পৌঁছাল ইরানের প্রতিনিধিদল

সুইজারল্যান্ডের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিএস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের কারিগরি প্রতিনিধিদলের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরা এ আলোচনায় যোগ দেবেন।

ইরান–যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় শুরু থেকেই মধ্যস্থতা করছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ দিনের শুরুতে এক বিবৃতিতে জানায়, আলোচনায় অংশ নিতে আজ সুইজারল্যান্ডের পথে রওনা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে শাহবাজ শরিফ ও আসিম মুনিরের সুইজারল্যান্ডযাত্রার কথা জানানো হয়েছে।

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের হুমকি

বিবৃতিতে আরও বলা হয়েছে, উচ্চপর্যায়ের এ আলোচনায় যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও কাতার অংশ নেবে।

আল–জাজিরার প্রতিবেদনের খবর, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল থানি আলোচনায় যোগ দিতে পারেন।

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান

Read full story at source