সুইডেনের বিপক্ষে বিধ্বস্ত হয়ে কোচ ছাঁটাই তিউনিসিয়ার

· Prothom Alo

বিশ্বকাপ চলাকালে কোচের পদ থেকে ছাঁটাই হওয়ার ঘটনা বেশ বিরল। সেই বিরল কিন্তু তেতো অভিজ্ঞতার স্বাদই পেলেন সাব্রি লামুশি। বিশ্বকাপে গতকাল নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের বিপক্ষে ৫-১ গোলে বিধ্বস্ত হয় তিউনিসিয়া।

Visit betsport.cv for more information.

এ হারের পর তাঁকে কোচের পদ থেকে ছাঁটাই করেছে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। ফেডারেশনের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লামুশিকে ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করা হয়।

তিউনিসিয়া ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, ‘প্রধান কোচ সাব্রি লামুশিকে বিদায় জানানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতায় পৌঁছানো গেছে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে জাতীয় দলের দায়িত্বে মন্ডের কেবায়েরকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।’

বদলি নেমেই গোল, বিশ্বকাপে রেকর্ড সভানবার্গের

গত জানুয়ারিতে কোচের দায়িত্ব নেওয়ার পর তিউনিসিয়ার ডাগআউটে মাত্র পাঁচ ম্যাচ টিকলেন লামুশি। এ সময়ে তাঁর একমাত্র জয়টি ছিল হাইতির বিপক্ষে, ১-০ ব্যবধানে। নটিংহাম ফরেস্টের সাবেক এই কোচের এটি ছিল দ্বিতীয় বিশ্বকাপ। এর আগে ২০১৪ বিশ্বকাপে আইভরিকোস্টের দায়িত্বে ছিলেন লামুশি। সেবার তাঁর অধীন গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল দলটিকে।

তিউনিসিয়াকে গুঁড়িয়ে দিয়েছে সুইডেন

বিশ্বকাপ চলাকালে কোচ বরখাস্ত করার ঘটনা বিরল। তবে লামুশির ছাঁটাই হওয়া একেবারে অপ্রত্যাশিত নয়। বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে বেলজিয়ামের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর থেকেই দলের ভেতর অসন্তোষের খবর আসছিল।

এর আগে ১৯৯৮ বিশ্বকাপেও ঠিক একইভাবে টুর্নামেন্টের মাঝপথে কোচ হেনরিক ক্যাসপারজাককে বরখাস্ত করেছিল তিউনিসিয়া। তবে সেবার অন্তত দুটি ম্যাচ পর্যন্ত টিকে ছিলেন ক্যাসপারজাক, যদিও তার একটিতেও জয় পায়নি তিউনিসিয়া।

তিউনিসিয়ার বিশ্বকাপ দলে কানাডার হয়ে খেলা এলুমি

একই আসরে দক্ষিণ কোরিয়াও তাদের কোচ চা বুম-কুনকে বরখাস্ত করেছিল। এরপর বিশ্বকাপ চলাকালে কোচ ছাঁটাইয়ের ঘটনা দেখা যায় ২০১৮ বিশ্বকাপে। বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র দুই দিন আগে স্পেনের কোচের পদ থেকে বরখাস্ত হন হুলেন লোপেতেগি। রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে তাঁর নাম ঘোষণার পরপরই স্প্যানিশ ফেডারেশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

বিশ্বকাপে তিউনিসিয়া দ্বিতীয় ম্যাচ খেলবে ২১ জুন জাপানের বিপক্ষে।

Read full story at source