নোরার কেরামতিই কি মরক্কোর লাকি চার্ম? দেখুন এই মরোক্কান সুন্দরীর যত স্পোর্টি লুক
· Prothom Alo

এবারের বিশ্বকাপের উদ্বোধনীতে বাজিমাত করেছেন মরোক্কান-কানাডিয়ান তারকা নোরা ফাতেহি। শাকিরার মতো বিশ্বখ্যাত তারকার 'দাই দাই' গানের ক্রেজ ম্লান করে দিয়েছে নোরার 'সির সির'। মরক্কো ও সে সেদেশের ফুটবল টিমের জন্য নোরার আবেগ একেবারে উপচে পড়া। 'সির সির' কথাটিও কিন্তু মরোক্কোর ফুটবল মাঠের চ্যান্টিং। এর অর্থ অনেকটা ইংরেজি 'গো গো'-র মতো।কাল প্রথম ম্যাচে ব্রাজিলের মতো জায়ান্টের সঙ্গে ড্র করে বিশ্বকাপের শুভসূচনা করা মরক্কো টিমের জন্য তিনিই কি তবে লাকি চার্ম? চলুন এই আলোচিত বেলিডান্সার, গায়িকা ও নায়িকার কিছু স্পোর্টি লুক দেখে আসি।
Visit turconews.click for more information.
সির সির গানের ভিডিওতে এভাবেই মরক্কোর জার্সি ফ্লন্ট করেছেন নোরা। সঙ্গে নেভি ব্লু কার্গো। আইপিএল-এর মঞ্চে নোরার আকর্ষণীয় ব্রালেট-ট্র্যাক প্যান্টের লুক। সঙ্গে রেড লিপস ও রূপালি চোকার লেদারের ডিপনেক ট্যাংক টপ আর ট্র্যাক্স্যুট থিমের শর্টস-জ্যাকেটে নোরা। গলায় তিনলহরি মালা। সির সির গানে উদ্বোধনী দিনে এমন নজর কাড়া কাট আউট ডিজাইনের লাল-সাদা কানাডা থিমের আউটফিট পরেন নোরা। এভাবেই মঞ্চে আজিমাত করেছেন তিনি জ্যাকেট-প্যান্ট আর ক্রপড টপের জাদুতে। সঙ্গে আছে সাদা স্নিকার্স কালো শর্টস আর ট্যাংক টপে ফুটবল নিয়ে নোরা। পায়ে কালো-সাদা স্নিকার্স। গলায় চোকার। কানাডার ক্রপড জার্সিতে নোরা। আনবাটন্ড জিন্সে দেখা যাচ্ছে তাঁকে স্পোর্টি বম্বার জ্যাকেটের সঙ্গে সাদা জার্সি আর জিন্সে মরক্কোর খেলা দেখছেন নোরা এখানে স্পোর্টি লুকের সঙ্গে আছে সোনালি বড় হুপ দুল পাফার জ্যাকেট দিয়ে মরক্কোর জার্সি আর জিন্সে নোরা শো অফ করছেন প্রিয় দেশের পতাকাছবি: ইন্সটাগ্রাম