এনসিপির দুই প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন
· Prothom Alo

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই প্রকৌশলী সংগঠন—ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনইএবি) এবং ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্সের (এনডিইএ) কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
Visit extonnews.click for more information.
এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল শুক্রবার পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠন দুটির কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটি অনুযায়ী, এনইএবির ৭৯ সদস্যের আহ্বায়ক কমিটিতে প্রকৌশলী মো. আবদুল হামিদকে আহ্বায়ক ও প্রকৌশলী শেখ মোহাম্মদকে সদস্যসচিব করা হয়েছে। অন্যদিকে এনডিইএর ১০১ সদস্যের আহ্বায়ক কমিটিতে প্রকৌশলী মো. শেখ জামাল আবির আহ্বায়ক ও মো. ফয়সাল আলম সোহেল সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন। উভয় কমিটির মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে।
এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ৫ আগস্ট ২০২৪–এর চেতনায় রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে এনইএবি কাজ করবে। সংগঠনটি এনসিপির আদর্শ বাস্তবায়ন, প্রকৌশল ও প্রযুক্তি খাতে নীতিগত অবদান বৃদ্ধি, একাডেমিয়া–শিল্প খাতের মধ্যে দক্ষতার ব্যবধান কমানো, উদ্ভাবন উৎসাহিত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষ মানবসম্পদ গঠনে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালনা করবে।
অন্যদিকে এনডিইএ প্রকৌশলী ও কারিগরি খাতের ন্যায্যতা আদায়, দক্ষতা বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।