নজরুলজয়ন্তী কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী হলো যারা
· Prothom Alo
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছিল প্রথম আলো বন্ধুসভা। সে জন্য অনলাইনে কবিতা আবৃত্তির ভিডিও আহ্বান করা হয়। এতে ব্যাপক সাড়া পড়ে। সারা দেশ থেকে প্রতিযোগিতার জন্য প্রেরিত ভিডিও মূল্যায়ন শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত বন্ধুসভার নজরুলজয়ন্তী অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করা হয়। বিচারকদের মূল্যায়নে এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছে আমায়া ইসলাম, দ্বিতীয় হয়েছে শরীফ ইবতিহাজ ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাইয়্যেবা জামান। তাদের উপহার হিসেবে দেওয়া হয়েছে সনদ ও বই।
Visit tr-sport.click for more information.
এ ছাড়া সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পরবর্তী পাঁচজনকে দেওয়া হয়েছে সনদ। তারা হলো মাহরিন সাফিয়্যা, নওরীন নাজিফা, পি কে প্রজ্ঞা রায়, সানি তামজীদ ও সুমাইয়া রওশন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন কবি, আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক শিমুল সালাহ্উদ্দিন, শিক্ষক ও আবৃত্তিশিল্পী মাহবুব পারভেজ ও আবৃত্তিশিল্পী তাপসী রায়।