আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

· Prothom Alo

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার হাসপাতালটির নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দীনকে পাঠানো চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় লাইসেন্স বাতিল হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস চিকিৎসাধীন রোগীদের নিকটস্থ উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের অনুরোধ করেছেন। আদ্-দ্বীন হাসপাতাল ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবে।

Visit newsbetting.cv for more information.

Read full story at source