বিশ্বকাপ উন্মাদনা
· Prothom Alo
ফিফা ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে ১১ জুন। বাংলাদেশ অংশগ্রহণকারী দেশ না হলেও বৈশ্বিক এই আসর নিয়ে দেশের ফুটবল অনুরাগীদের মধ্যে আগ্রহের কমতি নেই। পাড়া–মহল্লায় আলোচনার বিষয় একটাই— ব্রাজিল–আর্জেন্টিনা নাকি অন্য কোনো দল জিতবে এবারের বিশ্বকাপ। পাশাপাশি প্রিয় দলের পতাকা ও জার্সি নিয়ে চলছে নানা আয়োজন। দেশের বিভিন্ন জায়গায় এসব আয়োজনের কিছুটা ধরা পড়েছে প্রথম আলোর ক্যামেরায়:
Visit milkshakeslot.com for more information.
সিরাজগঞ্জ পৌর শহরে আর্জেন্টিনার সমর্থকেরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। কারও হাতে আর্জেন্টিনার পতাকা, কারও গায়ে প্রিয় দলের জার্সি। কেউ আবার মুখে এঁকেছেন আর্জেন্টিনার পতাকাসিরাজগঞ্জ পৌর শহরের মুজিব সড়কের হৈমবালা বালিকা বিদ্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন ব্রাজিলের সমর্থকেরা। এ সময় ব্রাজিলের জার্সি গায়ে ও পতাকা হাতে দেখা যায় অনেককেঝালকাঠির মিনি স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন সমর্থকেরাফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে রাজধানীর পুরানা পল্টনের বিজয় নগরের একটি বহুতল ভবন সাজানো হয়েছে ব্রাজিলের পতাকা দিয়েমাগুরা সদরের নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ’ জার্মানির পতাকা প্রদর্শন করেছেন আমজাদ হোসেন নামের এক ব্যক্তিমাগুরায় ঢোল–তবলা বাজিয়ে ফুটবল উন্মাদনায় মেতেছিলেন জার্মানির ফুটবল দলের সমর্থকেরাচট্টগ্রামের খুলশী এলাকায় কিংস কনফেকশনারি বিশ্বকাপ ফুটবলে সমর্থকদের জন্য নানা দেশের পতাকার আদলে কেক বানানো শুরু করেছে শেরপুরের নালিতাবাড়ীতে আর্জেন্টিনার পতাকার রঙে সাজানো হয়েছে একটি যাত্রীবাহী বাসঢাকার গুলিস্তানে বিভিন্ন দেশের পতাকা ও ফুটবল দলের জার্সি কিনতে ভিড় করেন ফুটবলপ্রেমীরাকিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গ বাজারে প্রিয় দলের পতাকা কিনছেন এক কিশোরী