স্পর্শ ছাড়াই এটিএম কাজ করে কীভাবে
· Prothom Alo

প্রযুক্তি প্রতিনিয়ত উন্নত হচ্ছে। আধুনিক এমন ব্যবস্থা আসছে, যা আগে হয়তো কল্পনাও করা যেত না। নতুন নতুন আবিষ্কার পুরোনোকে সরিয়ে সামনের সারিতে স্থান করে নিচ্ছে। প্রথমদিকে এটিএম মেশিনে কার্ড ঢুকিয়ে তারপর কোড লিখতে হতো। আমাদের দেশে এ ব্যবস্থা এখনো চলছে। এতে সমস্যা হলো মেশিনে বিশেষ ব্যবস্থায় কার্ডরিডার বসিয়ে ও কোড কপি করে জালিয়াতির সুযোগ থাকে। বেশ কয়েকটি জালিয়াত চক্র ধরাও পড়েছে। তাই কার্ড পাঞ্চ করার পরিবর্তে টাচস্ক্রিন ব্যবস্থার প্রবর্তন। স্ক্রিনে আঙুল ছোঁয়ালেই চলে। এখন আধুনিক ব্যবস্থায় স্ক্রিনে ছোঁয়ার দরকারও পড়ে না। স্ক্রিন ও ১, ২, ৩... লেখা বোতামগুলোর কাছে আঙুল নিলেই মেশিন কাজ করতে শুরু করে। এসব মেশিনে ইনফ্রারেড আলোকরশ্মি ব্যবহার করা হয়। হাতের আঙুল এই রশ্মি অতিক্রম করার সময় মেশিন সংকেত পেয়ে কাজ শুরু করে দেয়। এ ব্যবস্থায় জালিয়াতির আশঙ্কা কম। আজকাল বিভিন্ন অফিসে নিরাপত্তার জন্য এ ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। নিজের আইডি কার্ড যন্ত্রের সামনে ধরলেই সে বুঝতে পারে ওই ব্যক্তি অফিসের নিজস্ব কর্মী কি না। যন্ত্র নিশ্চিত হলে সবুজ বাতি জ্বলে ওঠে এবং দরজা খুলে যায়।
Visit tr-sport.bond for more information.
আঙুলের ছাপ কি নকল করা যায়