প্রেম, ভাঁজপত্র
· Prothom Alo

গোধূলির ডাকবাক্স খুলে
দূর থেকে উড়ে এল যেন সেই চিঠি
কুহক ছড়ানো খামে—
জমে থাকা ভাঁজপত্র থেকে বের হলো
জেগে ওঠা পুরোনো বিষাদ;
চিঠিটিতে তুমি লিখেছিলে
প্রেম কিছু নয় কেবল একটা প্র্যাকটিস—
না ভাবলেই সব শেষ
বসন্ত হাওয়াটা বইছিল ভাগ্যিস;
শোন, চিঠিটা পড়ার পর
আমার নামটা একটানে কেটে দিস!
ময়ূরীর হালকা পেখমের নিচে
আরও লেখা ছিল
ছোঁয়াটা একটা মায়া
সরে গেলেই সব ধোঁয়া—
ঝিম জবাফুল পাপড়ির মাঝে
তোমার জড়ানো উচ্চারণ;
স্মৃতিগুলো সব ভ্রম—
কিছুটা ইমেজ আর বাকিটা ইল্যুশন!
জমাট হরফে লেখা তোমার এই ভাঁজপত্র নিয়ে
হেঁটে যাই গোধূলির শেষ আলোতে;
তোমাকে আমূল ভুলে যেতে
ছেঁড়া পাতাটির ভাঁজ খুলে বারবার পড়ি!
Visit bettingx.bond for more information.