বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে হার্ভার্ডে কোর্স করতে গেলেন কামাভিঙ্গা

· Prothom Alo

স্বপ্ন ছিল, এই সময়টায় যুক্তরাষ্ট্রে থাকবেন। খেলবেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপে। কিন্তু এদুয়ার্দো কামাভিঙ্গার দুর্ভাগ্য, দিদিয়ের দেশম তাঁকে বিশ্বকাপের দলে রাখেননি। তবে ফ্রান্স দলের অংশ হতে না পারলেও যুক্তরাষ্ট্রেই গেলেন ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার।

Visit amunra.help for more information.

কামাভিঙ্গা যুক্তরাষ্ট্রে গিয়ে ভর্তি হয়েছেন ঐতিহ্যবাহী হার্ভার্ড বিজনেস স্কুলের একটি বিশেষ প্রোগ্রামে। বোস্টনে অবস্থিত হার্ভার্ড বিজনেস স্কুলে স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিষয়ের একটি কোর্সে অংশ নিচ্ছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ডিফেন্ডার। মজার বিষয় হচ্ছে, কামাভিঙ্গা আছেনও জাতীয় দলের কাছাকাছিই।

বিশ্বকাপের প্রস্তুতি পর্বে থাকা ফ্রান্স দলের কন্ডিশনিং ক্যাম্প হার্ভার্ড থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটারের কম দূরত্বের ম্যাসাচুসেটসের ওলধামে।

ইরানের বিশ্বকাপ দলের ১৪ জনকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র, আইআরজিসিই কি কারণ

বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে কাটানো কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কামাভিঙ্গা লিখেছেন, ‘কয়েকটা দিন কাটল শেখা, শোনা আর নিজেকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে। হার্ভার্ড বিজনেস স্কুলের এই অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ।’

কামাভিঙ্গা যুক্তরাষ্ট্রে গিয়ে ভর্তি হয়েছেন ঐতিহ্যবাহী হার্ভার্ড বিজনেস স্কুলের একটি বিশেষ প্রোগ্রামে

কামাভিঙ্গার এই ছবিগুলো ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। ২০২২ কাতার বিশ্বকাপে খেলা এই ডিফেন্ডার এবারও খেলার আশায় ছিলেন। তবে রিয়ালের জার্সিতে মৌসুমটা ভালো না হওয়ায় ফ্রান্স কোচ তাঁকে বিবেচনা করেননি।

বিশ্বকাপে ফ্রান্সের প্রথম ম্যাচ ১৬ জুন, প্রতিপক্ষ সেনেগাল। ‘আই’ গ্রুপে ফ্রান্স পরের দুটি ম্যাচ খেলবে ইরাক ও নরওয়ের বিপক্ষে।

ইরাককে বিশ্বকাপে তোলা স্ট্রাইকারকে যুক্তরাষ্ট্রে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

Read full story at source