আর্জেন্টিনা জিতল, জিতল ব্রাজিলও
· Prothom Alo

বিশ্বকাপ মঞ্চে নামার আগে আজ ছিল ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষও ছিল বিশ্বকাপেরই এক দল—মিসর।
যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে হওয়া ম্যাচটিতে আফ্রিকান দলটিকে ২–১ গোলে হারিয়েছে ব্রাজিল। গোল করেছেন ব্রুনো গিমারেস ও এনদ্রিক।
Visit moryak.biz for more information.
অপর দিকে আজই প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা জিতেছে ২–০ গোলে। লাওতারো মার্তিনেজ এগিয়ে দেওয়ার পর দ্বিতীয় গোল করেছেন গিলিয়ানো সিমিওনে।
জয়ের ম্যাচে আনচেলত্তির দুশ্চিন্তাআ
মিসরের বিপক্ষে জয়ের ম্যাচে মাত্র ১৫ মিনিট খেলেই বাঁ কুঁচকির ব্যথার কারণে মাঠ ছাড়তে হয়েছে রাইট-ব্যাক ওয়েসলিকে। ম্যাচের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ২২ বছর বয়সী এই ডিফেন্ডারের কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এর পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রোমায় খেলা ওয়েসলি এবারই প্রথম বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন। চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার আশঙ্কায় ডাগআউটে বসেই কান্নায় ভেঙে পড়েন তিনি। সে সময় সতীর্থ এবং কোচিং স্টাফের সদস্যরা তাঁকে সান্ত্বনা দেন।
খেলা শেষে আনচেলত্তি ওয়েসলির জন্য দুঃখ প্রকাশ করলেও স্পষ্ট করেই বলেছেন, জাতীয় দলে ‘তাঁকে প্রতিস্থাপন করার মতো খেলোয়াড় আছে।’
মিসরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করেছে ব্রাজিল। এর আগে পানামাকে ৬–২ গোলে হারিয়েছিল আনচেলত্তির দল।
ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লড়াই শুরু হবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।