পল্টনে আবাসিক হোটেল থেকে বাবুর্চির ঝুলন্ত লাশ উদ্ধার

· Prothom Alo

ঢাকার পল্টনে ক্যাপিটাল আবাসিক হোটেল থেকে শুভ্র রোজারিও (২৮) নামের ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই হোটেলেরও বাবুর্চি ছিলেন।

Visit newssport.cv for more information.

পল্টন থানার উপপরিদর্শক মো. নুরুজ্জামান বলেন, আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ পল্টনের ক্যাপিটাল আবাসিক হোটেলে যায়। সেখানে একটি কক্ষ থেকে শুভ্র রোজারিও ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে আটটার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, স্বজনদের কাছ থেকে শুভ্রর মৃত্যুর পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নিহত শুভ্র রোজারিওর বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থানার সাইতান গ্রামে। তিনি পল্টনের ক্যাপিটাল আবাসিক হোটেলেই থাকতেন।

Read full story at source