বাংলাদেশ ব্যাংকে ২৬ পদে চাকরি, আবেদন স্নাতক পাসে
· Prothom Alo

বাংলাদেশ ব্যাংকে ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২১ জুন ২০২৬।
Visit moryak.biz for more information.
চাকরির বিবরণ—
পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)
পদসংখ্যা: ২৬ (কমবেশি হতে পারে)
শিক্ষাগত যোগ্যতা—
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার/তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা/ট্রেড কোর্স/শর্ট কোর্স (কম্পিউটারবিজ্ঞান/তথ্যপ্রযুক্তি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।
বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, আবেদন ফি ২০০গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৬ তারিখে ২১ হতে ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
বাংলাদেশ বাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-তে অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরে সহকারী কর্মকর্তা পদে নিয়োগ, পদ ২৪২আবেদন ফি
২০০ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ
২১ জুন ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
* আবেদনের বিস্তারিত দেখুন এই ঠিকানায়।