কষ্টার্জিত জয়, সেমিতে বাংলাদেশ
· Prothom Alo

সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের মাত্র ১১ সেকেন্ডে সুইডেনপ্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীর রেকর্ড গড়া গোলের পরও রক্ষণের ভুলে মালদ্বীপ ২-২ করে ফেলে। উমেলাহ মারমা, বদলি সুরভী আকন্দ প্রীতি ও কোহাতি কিসকুর গোলে জয় এলেও অনুজ্জ্বল পারফরম্যান্স বর্তমান চ্যাম্পিয়নদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হলেও ৩১ মে ভারতের বিপক্ষে গ্রুপসেরা হওয়ার লড়াই কঠিন হবে।
Visit moryak.biz for more information.