বাড়িতেই বানাতে পারেন স্মোকি মালাই রেশমি কাবাব, দেখুন রেসিপি
· Prothom Alo
কোরবানির ঈদের পর বাড়িতেই বানাতে পারেন নানা ধরনের কাবাব। রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা।
স্মোকি মালাই রেশমি কাবাব
উপকরণ
Visit michezonews.co.za for more information.
গরুর মাংস কিউব করে কাটা ৫০০ গ্রাম, ফ্রেশ ক্রিম আধা কাপ, মোজ্জারেলা চিজ সিকি কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, কাজুবাদাম পেস্ট ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কয়লা স্মোকের জন্য।
প্রণালি
প্রথমে বিফ কিউবের সঙ্গে ফ্রেশ ক্রিম, চিজ, আদা-রসুনবাটা, গোলমরিচের গুঁড়া, কাজুবাদাম পেস্ট ও লেবুর রস মিশিয়ে অন্তত ৪ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এরপর স্কিউয়ারে গেঁথে গ্রিল করুন। গ্রিল করা হয়ে গেলে গরম কয়লার ধোঁয়া দিয়ে স্মোকি ফ্লেভার আনুন।
ঈদে রাঁধতে পারেন খাসির পায়ের রোস্ট, দেখুন রেসিপি