পল্লবীর বস্তিতে ভয়াবহ আগুন
· Prothom Alo

রাজধানীর পল্লবীর কালশী এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। আজ সোমবার সন্ধ্যায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে এর ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
Visit sportfeeds.autos for more information.
আগুন নিয়ন্ত্রণে আশপাশের ফায়ার স্টেশনগুলোর ১৩টি ইউনিট কাজ করছে। তবে সেখানে পানির সংকট রয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।