বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনপ্রিয় গায়িকাকে খুন
· Prothom Alo

ভারতের পাঞ্জাবি গায়িকা ও মেকআপ–শিল্পী ইন্দর কৌরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পিটিআই জানিয়েছে, লুধিয়ানার একটি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ১৩ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন।
Visit fish-roadgame.online for more information.
পুলিশ জানায়, লুধিয়ানার জামালপুর এলাকার বাসিন্দা ইন্দর কৌর ১৩ মে নিজ গাড়িতে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এ ঘটনায় সুখবিন্দর সিং নামের এক ব্যক্তির বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন ইন্দরের ভাই। পরিবারের দাবি, কানাডাপ্রবাসী এক ব্যক্তি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন।
ইন্দর কৌরএক পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় সুখবিন্দর সিংয়ের বাবা প্রীতম সিং ও তাঁর বন্ধু করমজিৎ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যার পরিকল্পনার অভিযোগ ওঠা সুখবিন্দর সিং ইতিমধ্যে কানাডায় পালিয়ে গেছেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য সমরালা সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে।
ইন্দর কৌর প্রায় পাঁচ বছর আগে গানের জগৎ থেকে সরে এসে একটি বুটিক ও মেকআপ স্টুডিও পরিচালনা করছিলেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রায় তিন বছর আগে ইনস্টাগ্রামে সুখবিন্দরের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে ইন্দর কৌর জানতে পারেন, সুখবিন্দর আগে থেকেই বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে। এরপর তিনি বিয়ে ও সম্পর্ক—দুটিই প্রত্যাখ্যান করেন। পরিবারের অভিযোগ, এর জেরেই হত্যার পরিকল্পনা করা হয়।
ইন্দর কৌরপরিবার আরও দাবি করেছে, সুখবিন্দর কানাডা থেকে নেপাল হয়ে পাঞ্জাবে এসে এই হত্যাকাণ্ড ঘটান। অপহরণের জন্য মোগা থেকে দুটি ট্যাক্সিও ভাড়া করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। হত্যার পর একই পথে নেপাল হয়ে তিনি আবার কানাডায় পালিয়ে যান বলে জানিয়েছে পরিবার।
পাঞ্জাবি সংগীত অঙ্গনে উদীয়মান কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত ছিলেন ইন্দর কৌর। আঞ্চলিক গানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে